1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে বিএনপি নেতা আশরাফের ইন্তেকাল হরিঢালী ইউনিয়ন বালিকা মা: বিদ্যালয়ে নিয়োগের নামে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ঘুষ বাণিজ্য, ইউএনও বরাবর লিখিত অভিযোগ শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, আলোচনায় ৩ জন সুন্দরবনে বেড়েই চলেছে চোরা শিকারীদের দৌরাত্ম্য বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস ২০২৬: আসুন, সবাই মিলে পানিতে ডুবে মৃত্যুর স্রোত থামাই পাইকগাছায় ওয়ার্ল্ড ভিষণের অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা আলহেরা দাখিল মাদ্রাসা সম্পর্কে প্রকাশিত খবরে সুপারের ভিন্নমত মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জোমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ শ্যামনগর-৪ আসনের এমপি গাজী নজরুলকে ঘিরে উত্তাল সাতক্ষীরা, বিচারের দাবিতে বিক্ষোভ মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সম্মেলন

  • প্রকাশিত : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৭৬ বার পঠিত
koyra-16688
  • কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন অভিযোগ তুলে ধরেন উপজেলার মহারাজপুর গ্রামের মৃত সুলতান মোল্যার পুত্র মোস্তাফিজুর রহমান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন, বিগত ২০১৮ সাল থেকে একই গ্রামের মৃত রহিম গাজীর পুত্র মুফতি ফরহাদ হোসেন, মৃত আমিন গাজীর পুত্র আবুল কালাম ও আঃ রহমান গংদের সাথে একটি জায়গা নিয়ে দির্ঘদিন বিরোধ চলে আসছে। সেই জায়গার মধ্যে হতে আমার অংশে আমি গত ৩ জুন কাজ করতে গেলে আমার প্রতিপক্ষরা বাধা প্রদান করে। এমনকি নানাবিধ হুমকি ধামকি অব্যাহত রেখেছে। শুধু তাই নয় ঐ গ্রুপটি আমার জায়গা জোবর দখল করা নিয়েছে। তা ছাড়া উক্ত জায়গায় আমার একটি মাছের ঘের ছিল। ঐ মাছের ঘরটি দখল করে নেওয়ার পাশাপাশি মাছ লুট করে নিয়েছে। আমি অসহায় হওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করতে সাহস পাচ্ছি না।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, প্রকৃত ঘটনাটি হলো যে, মহারাজপুর মৌজায় ৮৭৭ দাগে আমি এসএ মালিক সুত্রে জমি প্রাপ্ত হই ১ একর। এ ছাড়া ঐ জমির এসএ মালিকের ওয়ারেশ সুত্রে আঃ জব্বার গাজীর নিকট থেকে ১ একর ৩২ শতক জমি ক্রয় করি। তার মধ্যে হতে উক্ত জমির মালিকরা আমাকে. ৬৯ শতক জমি ভোগ দখলে দেন। সেখানে আমি দির্ঘদিন ধরে ভোগদখল করে আসছি।

সম্প্রতি ঐ জমির মধ্যে হতে আমার প্রতিক্ষরা গায়ের জোরে. ২৮ শতক জসি জোরপুর্বক দখল করে রাখছে। এতে আমি বাঁধা প্রদান করলে তারা আমাকে মারপিট করে আহত করে। এ ছাড়া বিভিন্ন ভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছে।

বিষয়টি নিয়ে কয়রা থানা সহ স্থানীয় ভাবে শালিস বৈঠক করে আমার অনুকুলে জমি পাবো বলে সিধান্ত গ্রহন করা হলেও তারা তা না মেনে জোরপূর্বক গায়ের জোরে দখল করে রেখেছে। আমি মিথ্যা মামলা হতে রেহাই পাওয়ার পাশাপাশি তাদের দ্বারা হুমকি ধামকির প্রতিকার পেতে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি।

আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার সঠিক জমি যাতে করে ভোগ দখল করতে পারি তার জন্য প্রশাসন সহ সকলের সহযোগিতা কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর