1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফাইনালে যত ষড়যন্ত্রতত্ত্ব: খেলোয়াড়দের পরিবারকে হুমকি, ফিফা-উয়েফার সমঝোতা! অতিবৃষ্টি ও হরি ভদ্র নদী ভরাট: ডুমুরিয়ার ডোমরা বিলে জলাবদ্ধতায় চরম ঝুঁকি পাইকগাছার সাংবাদিক আব্দুল গফুরের মায়ের ইন্তেকাল: শোক ডুমুরিয়ার‌ খর্নিয়া হরি ভদ্র নদী ডোমরা বিলের দুর্গত এলাকা পরিদর্শন উপজেলা প্রশাসন সৈয়দপুরে কৃষক দলের বৃক্ষরোপণ কর্মসূচি সাতক্ষীরার ঝাউডাঙ্গা কলেজে জেলা পরিষদের প্রশাসককে সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত পদত্যাগের পরেও যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না : স্পিকার পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

ঐতিহ্যবাহী চুকনগর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি সাহিদুল ও সাধারণ সম্পাদক বিল্লাল

  • প্রকাশিত : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১২৬ বার পঠিত
10261

শেখ মাহতাব হোসেন,দীপ্ত নিউজ,ডুমুরিয়া:


খুলনার ডুমুরিয়ার চুকনগর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বার) সকাল ৯থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে শান্তি পূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়। এতে  সভাপতি পদে মোঃ সইিদুল ইসলাম মোড়ল (মোটরসাইকেল) মার্কায় ৬৪০ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। উক্ত পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুস সেলিম মোড়ল আনারস মার্কায় পেয়েছেন ৫৭১ ভোট।

সাধারণ সম্পাদক পদে মোঃ বিল্লাল হোসেন (টিউবওয়েল) ৬০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরহাদ হোসেন বাবু ঘোড়া মার্কায় পেয়েছেন ৩৪২ ভোট।

এছাড়া উক্ত নির্বাচনে অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, সহ-সভাপতি পদে মোঃ রবিউল ইসলাম (হাতি), সহ-সম্পাদক পদে দেবব্রত রায় (তালা), কোষাধ্যক্ষ পদে মেহেদী হাসান বাবলু (হরিণ), সাংগঠনিক সম্পাদক পদে শেখ মোঃ মোসলে আক্তার লেলিন (বাইসাইকেল), দপ্তর সম্পাদক পদে ওয়াহিদুজ্জামান মিলন (দোয়াত কলম), প্রচার সম্পাদক পদে মোঃ শফিকুল ইসলাম গাজী(আম), উন্নয়ন ও পরিবেশ সম্পাদক পদে শাহিদুর রহমান (গোলাপ ফুল), ক্রীড়া সম্পাদক পদে মোঃ আমিনুল ইসলাম (ক্রিকেট ব্যাট) এবং ৫টি কার্যনির্বাহী সদস্য পদে মোঃ কারিমুল ইসলাম (হেলিকপ্টার), শ্রী কৃষ্ণ বিশ্বাস (চিংড়িমাছ), জামির হোসেন (রিক্সা) মোঃ আব্দুল হালিম মোড়ল (ঘুড়ি), জাহিদুল ইসলাম (মই) নির্বাচিত হয়েছেন।

দিনব্যাপী ভোট গ্রহণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিনের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার ভূমি আরাফাত হোসেন উপস্থিত থেকে নির্বাচন পর্যবেক্ষণ করেন। এসময় কোন প্রকার যাতে আইন-শৃঙ্খলার অবনতি না ঘটে সে লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল টিম তাদের টহল জোরদার করেন।

নির্বাচনে প্রিজাইটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান। দিনব্যাপী দক্ষতার সাথে দায়িত্ব পালন শেষে ভোট গণণার পর সহসকলের উপস্থিতিতে তিনি নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

এদিকে গত প্রায় ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে এমন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের রুপকার হিসেবে চুকনগর বাজার বণিক সমিতির আহবায়ক ও ৫নং আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিনকে বাজারের সকল পর্যায়ের ব্যবসায়ীরা ধন্যবাদ জ্ঞাপন করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর