1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল মরক্কোর ফেসবুক থেকে আয় করার যত কৌশল বাজেট উপস্থাপনের পর কোনো জিনিসের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী ইংল্যান্ড-নাইজেরিয়ার সুযোগ ছেড়ে যুক্তরাষ্ট্রের জার্সিতে নেমে ইতিহাস কেডিএ’র নতুন চেয়ারম্যান শফিকুল আলম মনা ডুমুরিয়ায় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিক উদ্বোধন তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধনে প্রধানমন্ত্রী নতুন ভাবনা শুরু করেছেন -কেসিসি প্রশাসক মঞ্জু সুন্দরবনে নিষিদ্ধ সময়ে মাছ শিকার ৪ জেলেসহ ২ নৌকা আটক সাতক্ষীরায় পলাশ-শরিফুলের বুশরা,এমআর মাল্টিপারপাসের পেটে গ্রাহকের হাজার কোটি টাকা, অনেকেই আত্নগোপনে! সৈয়দপুরে অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিলের অর্থ দিলেন বিলকিস ইসলাম এমপি

ওবামা-হিলারিসহ ১৮৩ জনের চিঠি প্রত্যাহারে পাল্টা চিঠি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১২৫ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক::

বারাক ওবামা, হিলারি ক্লিনটনসহ ১৮৩ জন নোবেলবিজয়ী এবং রাজনৈতিক নেতার প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠি প্রত্যাহার করতে তাদের পাল্টা চিঠি পাঠিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের চার আইনজীবী।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ই-মেইলযোগে আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব, ব্যারিস্টার প্রশান্ত ভুষণ বড়ুয়া, ব্যারিস্টার মোহাম্মদ কাউছার এবং মোহাম্মদ ইমরুল কায়েস খান এই চিঠি পাঠান।

চিঠিতে বারাক ওবামা, হিলারি ক্লিনটনসহ নোবেলজয়ীদের ড. ইউনুসের বিরুদ্ধে বাংলাদেশের আদালতে চলমান মামলা স্থগিত করার বিবৃতি বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বিচার ব্যবস্থার প্রতি অযাচিত হস্তক্ষেপ বলে জানানো হয়।

চিঠিতে বলা হয়, একটি দেশের অভ্যন্তরীণ আদালতে চলমান বিচার বাধাগ্রস্ত করা আন্তর্জাতিক আইন এবং বাংলাদেশের প্রচলিত আইন তথা সংবিধানের পরিপন্থি এবং আদালত অবমাননার শামিল। চলমান মামলার ড. মুহাম্মদ ইউনুসের পক্ষে এ ধরনের একপাক্ষিক বিবৃতি প্রদান অন্য বিচার প্রার্থীর জন্য বৈষম্যমূলক হয়রানি।

আরও উল্লেখ করা হয়, তাদের মতো বিজ্ঞজনদের নিকট থেকে একটি দেশের অভ্যন্তরীণ মামলা স্থগিতের জন্য এই ধরনের একপাক্ষিক অপ্রত্যাশিত বিবৃতি অনাকাঙ্ক্ষিত। একইসঙ্গে তা সারাবিশ্বের আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসেবে কাজ করবে। যা কোনোভাবেই কাম্য নয়। এছাড়া শ্রমজীবী মানুষের আইনসংগত অধিকার আদায়ের ক্ষেত্রে তাদের বিবৃতি বাধা হয়ে দাঁড়াবে এবং তাদের এই বিবৃতিটি একটি নেতিবাচক উদাহরণ হিসেবে ব্যবহৃত হবে।

এসব কারণে তাদের পাঠানো বিবৃতিটি অবিলম্বে প্রত্যাহার করার জন্য অনুরোধ করা হয়েছে এবং ভবিষ্যতে বাংলাদেশের আদালতে চলমান কার্যক্রম নিয়ে এই ধরনের বিবৃতি প্রদান না করার জন্য অনুরোধ করা হয়েছে।

চিঠির একটি কপি জাতিসংঘের মহাসচিব এবং নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসকেও পাঠানো হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর