1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ১ জেলে আটক কপিলমুনিতে গাঁজার আখড়ায় অভিযানে আটক ৫, কয়রার আদালতের ৬ মাসের কারাদণ্ড পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড রাজগঞ্জে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী দল মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: মণিরামপুরের দুর্বাডাঙ্গায় বিএনপির যৌথ সভায় আসাদুজ্জামান মিন্টু পাইকগাছায় বাল্যবিয়ে ও শিশুশ্রম প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে কর্মশালা শুরুর একাদশে মার্টিনেজ, সম্পূর্ণ ভিন্ন দল নিয়ে আর্জেন্টিনার অনুশীলন সুন্দরবনে কোস্টগার্ডের সাথে দুলাভাই বাহিনীর গোলাগুলি‌তে নিহত ১, দস্যু প্রধান আটক মা ও তিন মেয়েকে হত্যা, গণপিটুনিতে অভিযুক্ত অন্তর নিহত

কপিলমুনিতে গাঁজার আখড়ায় অভিযানে আটক ৫, কয়রার আদালতের ৬ মাসের কারাদণ্ড

  • প্রকাশিত : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১৪৬ বার পঠিত
paikgacha-avijan-16863

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা ::


পাইকগাছা থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক সেবনের অভিযোগে কপিলমুনি থেকে গাঁজাসহ ৫ জনকে আটক করা হয়েছে। পরে তাদের কয়রা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৬ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়।

গত বৃহস্পতিবার রাতে উপজেলার কপিলমুনি সদরের নগর শ্রীরামপুর কলেজপাড়া এলাকা থেকে তাদের আটক করে কপিলমুনি পুলিশ ফাঁড়ির সদস্যরা। এরপর তাদের পাইকগাছা থানা ও পরে কয়রা বিজ্ঞ আদালতে নিলে তাদের এ দন্ডাদেশ প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, নগর শ্রীরামপুরের জামালের ছেলে মাহিন (২০), কাশিমনগরের হাসান ইমামের ছেলে মর্তুজা ইমাম (৩০), শ্রীরামপুরের মৃত মোজাম্মেল বিশ্বাসের ছেলে মো. রিয়াজুল ইসলাম (৩৬), নাসিরপুরের শামসুল আলম পিন্টুর ছেলে শেখ তামিম ইসলাম (৩০) এবং কপিলমুনির মোস্তাক গাজীর ছেলে আব্দুস সালাম (২৮)।

থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৫ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নগর শ্রীরামপুর কলেজপাড়া গ্রামের সুভাষ চন্দ্র বিশ্বাসের বাড়িতে ভাড়াটিয়া লিপুর (৩০) ঘরে একদল যুবক মাদক সেবন করছে। এমন সংবাদের ভিত্তিতে কপিলমুনি পুলিশ ফাঁড়ির সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তায় ওই বাড়িটি ঘেরাও করেন।

এরপর প্রায় এক ঘণ্টা চেষ্টায় ঘরটির ভেতর থেকে তাদেরকে মাদকাশক্ত অবস্থায় তাদেরকে আটক ও ঘরের মধ্য থেকে নেশাদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।

রাতেই তাদেরকে পাইকগাছা থানা ও শুক্রবার সকালে কয়রা বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিলে অপরাধের সত্যতা বিবেচনা করে তাদের প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

পাইকগাছা থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে আটককৃতদের মধ্যে মর্তুজা ইমাম জানায়, সে ঘটনার সময় অপর আটক তামিমের কাছে পাওনা টাকা নিতে গিয়ে অভিযানের কবলে পড়ে আটক হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর