1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ১ জেলে আটক কপিলমুনিতে গাঁজার আখড়ায় অভিযানে আটক ৫, কয়রার আদালতের ৬ মাসের কারাদণ্ড পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড রাজগঞ্জে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী দল মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: মণিরামপুরের দুর্বাডাঙ্গায় বিএনপির যৌথ সভায় আসাদুজ্জামান মিন্টু পাইকগাছায় বাল্যবিয়ে ও শিশুশ্রম প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে কর্মশালা শুরুর একাদশে মার্টিনেজ, সম্পূর্ণ ভিন্ন দল নিয়ে আর্জেন্টিনার অনুশীলন সুন্দরবনে কোস্টগার্ডের সাথে দুলাভাই বাহিনীর গোলাগুলি‌তে নিহত ১, দস্যু প্রধান আটক মা ও তিন মেয়েকে হত্যা, গণপিটুনিতে অভিযুক্ত অন্তর নিহত

পাইকগাছার দলিল লেখকসহ প্রতারক চক্রের ৪ সদস্য সীমানা পিলারসহ তালায় গ্রেপ্তার

  • প্রকাশিত : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৩৪৯ বার পঠিত
simana-pilar-16685
  • নিজস্ব প্রতিবেদক ::

সাতক্ষীরার তালায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির সীমানা পিলারসহ পাইকগাছা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখকসহ সীমানা পিলার প্রতারক চক্রের ৪ সদস্যকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৫ জুন) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে তালা থানা পুলিশ উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন-খুলনার পাইকগাছা উপজেলার লস্কর গ্রামের তুষার কান্তি সরকার (৩৫), সুশান্ত সরকার (৪৪), বটিয়াঘাটা উপজেলার সুন্দরমহল গ্রামের যাদব সরকার (৪২) এবং তালার কলাগাছি গ্রামের ভোলানাথ মন্ডল (৬০)।

গ্রেপ্তারকৃতদের মধ্যে সুশান্ত সরকার পাইকগাছা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক বলে জানানো হয়েছে।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, উপজেলার খেশরার কলাগাছিতে সীমানা পিলার কেনা-বেচা করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ভোলানাথ মন্ডলের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরোও জানান, ভোলানাথের বসতবাড়ির পাশের একটি মাটির ঘরে গর্ত করে ১৮১৮ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির লেখা পিলারটি লুকিয়ে রাখা হয়েছিল। চক্রের ‘বিশেষজ্ঞ’ সদস্যরা পিলারটি পরীক্ষা করার জন্য মাটি খুঁড়ে বের করার সময় পুলিশ তাদের হাতেনাতে ধরে ফেলে। এ সময় পিলারের পাশাপাশি একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া যাদব সরকার দাবি করেছেন, বটিয়াঘাটার পোদলা গ্রামের জাকির হোসেন নামে এক ব্যক্তি তাকে পিলারটি পরীক্ষা করার জন্য পাঠিয়েছিলেন।

এদিকে সাতক্ষীরার পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে প্রতারণার একাধিক অভিযোগ রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর