1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

কয়রায় জলবায়ু এ্যাকশন ফোরামের ত্রৈমাসিক সভা ও কর্মপরিকল্পনা প্রণয়ন

  • প্রকাশিত : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩১ বার পঠিত
koyra-15806
  • কয়রা (খুলনা) প্রতিনিধি ::

উপকূলীয় উপজেলা খুলনার কয়রায় উপজেলা জলবায়ু এ্যাকশন ফোরামের গঠন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, স্থানীয় পর্যায়ে অভিযোজন কার্যক্রম জোরদার এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসে সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

সোমবার (২৩ জানুয়ারি) বেলা ১১ টায় লিডার্স প্রকল্প অফিসে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের রাইস প্রকল্পের সহযোগীতায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন লিডার্সের প্রোগাম ম্যানেজার শারমিন আরা লিনা। অনন্যদের মধ্যে সভায় বক্তব্য রাখেন ইয়ুথ ফর দি সুন্দরবন কয়রার সভাপতি নিরাপদ মুন্ডা সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ , , কোষাধ্যক্ষ ফরহাদ হোসেন, লিডার্সের অ্যাডভোকেসি ও ক্যাপাসিটি বিল্ডিং অফিসার বিপাশা অধিকারী , প্রজেক্ট অফিসার মো: শাহাজালাল, কমিউনিটি মোবিলাইজার সঞ্জয় বাইন,সম্পা রানী মন্ডল উপজেলা জলবায়ু এ্যাকশন ফোরামের সদস্য দুঃখেরাম মন্ডল, সৌমেন মুন্ডা, রমেশ কয়াল, আশিকুজ্জামান, স্বপ্না মন্ডল, খাদিজা সুলতানা সাথী, প্রমুখ।

এসময় সভায় লির্ডাসের কার্যক্রম, উপজেলা জলবায়ু অ্যাকশন ফোরামের উপবিধি, কমিটি গঠন, আগামী তিন মাসের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে এলাকার নব নির্বাচিত সংসদ সদস্যদের সাথে ফোরামের সৌজন্য সাক্ষাত, জলবায়ু ঝুঁকিপূর্ণ সমস্যা চিহ্নিতকরণ, দিবস উদযাপন, প্লাস্টিক পলিথিন দূষনরোধ, নিরাপদ পানির ব্যবস্থা ও দুর্যোগ পূর্ব প্রস্তুতি কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত গৃহীত হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর