1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ইরান ‘একটু বেশি চালাকি’ করেছে : ট্রাম্প হরমুজে ভারতীয় ট্যাংকারে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে দিল্লির তলব ট্রাম্প একটু বেশিই কথা বলেন : ইরান অকটেনের দাম বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ সাতক্ষীরার কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখলের চেষ্টা , থানায় অভিযোগ খুলনায় পারিবারিক কলহে মাথায় রাইফেল ঠেকিয়ে কনস্টেবলের আত্মহত্যা! ডুমুরিয়ায় অধিকাংশ সবজির কেজি ৭০ টাকার ওপরে, কমছে মুরগির দাম মশ্বিমনগরের অসহায় নারীদের নিয়ে অ্যাড. এমএ গফুরের ভিন্নধর্মী আয়োজন সৈয়দপুরে সাড়ে ৪ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ৭ জনকে অর্থদন্ড সাতক্ষীরার কালীগঞ্জে এলজিইডি অফিসে বসেই ঘুষ নিচ্ছেন হিসাব রক্ষক মুস্তাফিজ

সৈয়দপুরে সড়ক ও রেলওয়ে লাইনের পাশে অবৈধ দোকান-পাট উচ্ছেদে যৌথবাহিনীর অভিযান

  • প্রকাশিত : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৯৫ বার পঠিত
sayedpur-15597
  • সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুর শহরের প্রধান প্রধান সড়ক ও রেলওয়ে লাইনের দুই পাশে গড়ে উঠা অবৈধ দোকান-পাট ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে যৌথবাহিনী।

সৈয়দপুর উপজেলা ও পৌর প্রশাসন যৌথবাহিনীর সহযোগিতায় গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত ওই অভিযান পরিচালনা করে।

এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কয়েকজন ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সুত্র মতে উত্তর জনপদের শিল্প বাণিজ্য প্রধান ও শিক্ষানগরী খ্যাত শহর সৈয়দপুর শহরের প্রধান প্রধান সড়কগুলো হচ্ছে -শহীদ ডা. জিকরুল হক সড়ক, শহীদ ডা. সামসুল হক সড়ক, শেরে বাংলা সড়ক, শহীদ তুলশীরাম সড়ক, রংপুর রোড, শহীদ ক্যাপ্টেন মীঢ়ধা সামসুল হক সড়ক, গোয়ালপাড়া কলাহাটি সড়ক উল্লেখ্যযোগ্য। এ সব সড়কের উভয় পাশে অসংখ্য দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প ও কল-কারখানা গড়ে উঠেছে। এ সব দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান মালিকেরা তাদের মূল ব্যবসা প্রতিষ্ঠানকে গোডাউনে পরিণত করেছেন। অনেকে ব্যবসা প্রতিষ্ঠানের সামনের সড়ক ভাড়া দিয়ে অস্থায়ী দোকানদারদের কাছ থেকে মাসে ৬ থেকে ১৫/ ২০ হাজার টাকা পর্যন্ত ভাড়া নিচ্ছে। এসব কারণে সড়কগুলোর প্রসস্ততা কমে আসায় মানুষজন সড়কের ওপর দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে। ফলে যানবাহন ও মানুষের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। ফলে শহরের নিত্য দিন অসহনীয় যানজট মানুষের চরম ভোগান্তিতে পরিণত হয়েছে।

এ অবস্থায় সৈয়দপুর পৌরসভার পক্ষ থেকে সড়কের ওপর থেকে অবৈধ দোকানপাট না বসাতে একাধিকবার গণবিজ্ঞপ্তি জারি করে। কিন্ত তারপরেও ব্যবসায়ীরা পৌরসভার নির্দেশনা না মেনে তারা অবৈধ দোকানপাট বসানো অব্যাহত রাখে। ফলে শহরের যানজট সমস্যা নিয়ন্ত্রণ ও জনমানুষের দৈনন্দিন চলাচল স্বাভাবিক রাখতে সড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

গত মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত সৈয়দপুর উপজেলা ও পৌরসভা প্রশাসন যৌথবাহিনীর সহযোগিতায় শহরের শহীদ ডা. জিকরুল হক সড়ক, পাঁচমাথা সোহেল রানা মোড়, শহীদ ডা. সামসুল হক সড়ক, রেললাইন এলাকায় এবং শহরের উপকন্ঠ ঢেলাপীরহাট এলাকায় সিপাইগঞ্জ বাজার রোড ও পোড়াহাট রোডে অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাহ্ ফাতিহা তাকমিলার নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ বাহিনীর সদস্যদের সহযোগিতায় অভিযান চলাকালে শহরের প্রধান দুইটি সড়ক শহীদ ডা. জিকরুল হক সড়ক ও শহীদ ডা. সামসুল হক সড়ক ও রেলওয়ে লাইন উভয় পাশে অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট ও স্থাপনাগুলো উচ্ছেদ করে মানুষের ও যানবাহন চলাচল উপযোগী করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৬টি মামলায় বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহদি ইমাম, থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, পৌরসভার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ফারাহ ফাতিহা তাকমিলা শহরের যানজট নিরসনে এবং পথচারী ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ব্যবসায়ী নেতৃবৃন্দকে সহযোগিতা করা ও দায়িত্বশীল হওয়ার জন্য আহবান জানান। তিনি জানান, পুনরায় সড়ক দখলের চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর