1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় বিশ্ব পরিবেশ দিবস পালিত নাগরিক সুবিধাকে অগ্রাধিকার, মণিরামপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা পাইকগাছায় শ্বশুরবাড়ি বেড়াতে এসে ছিনতাইকালে জামাই আটক! ঝড়ে গাছ উপড়ে পড়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে তীব্র যানজটে ভোগান্তি! ডুমুরিয়া মৎস্য বিভাগের উদ্যোগে আদায় হচ্ছে দীর্ঘ দিনের বকেয়া সরকারি ঋণের টাকা কয়রায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন নাগরিক সুবিধাকে অগ্রাধিকার দিয়ে মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা পাইকগাছায় হাসানকে পিটিয়ে হত্যা: নেপথ্যের কারণ খুঁজছে পুলিশ, আটক ১ ডুমুরিয়ায় মাগুরখালীতে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত: পুরুস্কার বিতরণ ও র‍্যালি সাংবাদিক রহিম রানার চিকিৎসায় সহায়তার আবেদন সকলের কাছে

কয়রায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

  • প্রকাশিত : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ২৩ বার পঠিত
কয়রা প্রতিনিধি:

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে খুলনার কয়রা উপজেলার কপোতাক্ষ ডিগ্রী মহাবিদ্যালয়ে ” ভবিষ্যৎ সুরক্ষা ও জলবায়ু সংকট মোকাবেলায় প্রকৃতিই হোক অনুপ্রেরণার উৎস” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল ৩ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের এনগেজ প্রকল্পের আয়োজনে ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশের সহায়তায় উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গ্রাম সুশীল সমাজ সংগঠন (সিএসও)র সভা প্রধান ও প্রাক্তন ইউপি সদস্য রেনুকা সরদারের সভাপতিত্বে ও বারসিকের কর্মী মধুময় সরদারের সঞ্চালনায় এ উপলক্ষে অনুষ্ঠিত  আলোচনা সভায় বক্তারা বলেন, গাছ , ম্যানগ্রোভ বন, জলাশয় এগুলো প্রাকৃতিক কার্বন শোষক ও জলবায়ু রক্ষাকবচ। গাছ কাটা ও জলাভূমি ভরাট করে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও জলাভূমিতে বিষ প্রয়োগ করে মাছ শিকারসহ পরিবেশের ক্ষতি হয় এমন কার্যক্রম থেকে আমাদের বিরত থাকতে হবে।
বক্তারা আরো বলেন, উপকূলীয় অঞ্চল জলবায়ু পরিবর্তনে সবথেকে ঝুঁকিপূর্ণ অঞ্চল। এখানে নদী ভাঙন, লবণাক্ততা, বজ্রপাত ও ঘূর্ণিঝড়ের প্রভাব বেশি। তাই পরিবেশ রক্ষায় স্থানীয় জনগণকে এগিয়ে আসতে হবে।
সভায় বৃক্ষরোপণ, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পরিহার, নদী-খাল দখলমুক্ত রাখা এবং টেকসই জীবিকার উপর গুরুত্ব দেওয়া হয়। অংশগ্রহণকারীরা পরিবেশ দিবসের মূল বার্তা নিজ গ্রামে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন।
সভায় বক্তব্য রাখেন, গ্রাম সুশীল সমাজ সংগঠন (সিএসও) দলের সভা প্রধান দিপালী মুন্ডা, গ্রাম সিএসও দলের সদস্য সচিব নাজমুন নাহার বেগম, যুব প্রতিনিধি নয়ন মন্ডল,গ্রাম সিএসওর সদস্য রেক্সোনা বেগম, প্রবীণ ব্যক্তি বিমল চন্দ্র সরকার, গ্রাম সিএসও র সদস্য রেবা রানী সরকার, ফাতেমা খাতুন ও বারসিক কর্মী বাবলু জোয়ারদার।
আলোচনা সভা শেষে সকলে মিলে প্রকৃতির যত্ন নেওয়ার পাশাপাশি পরিবেশ সুরক্ষায় এখনই উদ্যোগ গ্রহণের কথা জানানো হয়। সেকারণে সম্মিলিতভাবে পত্যেককে কমপক্ষে একটি করে গাছ লাগানোর কথা জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর