1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
তালায় শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, অভিযুক্ত জাকির পালাতক! ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে তালার সাংবাদিক টিপুর কন্যা ফারহানা সুলতানা চাঁদাবাজি ও শ্রমিক নির্যাতনের অভিযোগে সৈয়দপুরে পরিবহন শ্রমিকদের মানববন্ধন সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির গুলি, পালাল দুই ভারতীয় চোরাকারবারি কয়রায় বিষযুক্ত ১৫০ কেজি চিংড়ি মাছ সহ নৌকা জব্দ সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ড ম্যাচে যাকে এগিয়ে রাখছে সুপারকম্পিউটার সেমিফাইনালের চার দলই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন রেফারিং নিয়ে হতাশ হলেও আর্জেন্টিনা ফেভার পাচ্ছে বলে মনে করেন না সুইস কোচ তৃতীয় দফায় ইরানে রাতভর মার্কিন হামলা মধ্যপ্রাচ্যের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের একের পর এক হামলা

কয়রায় বিষযুক্ত ১৫০ কেজি চিংড়ি মাছ সহ নৌকা জব্দ

  • প্রকাশিত : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ২৭ বার পঠিত
koyra-17004
  • কয়রা(খুলনা)প্রতিনিধি ::

সুন্দরবন থেকে বিষ দিয়ে ধরা ১৫০ কেজি চিংড়ি সহ একটি নৌকা জব্দ করেছে বন বিভাগ।

রবিবার (১২ জুলাই) ভোর ৫ টার দিকে বজবজা বন টহল ফাঁড়ির অধিনস্থ জোড়শিং লঞ্চঘাট সংলগ্ন হারেস খালী নদীর পাড় থেকে এসব চিংড়ি মাছ সহ নৌকা জব্দ করা হয়। এ সময় জেলেরা বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে নৌকা ফেলে পালিয়ে যায়। তবে মাছগুলো বিষ দিয়ে মারা ছিল। ঘটনাস্থল থেকে অবৈধ ভেশাল জাল সহ ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার মোঃ নাসির উদ্দীনের নেতৃত্বে যৌথ এ অভিযান পরিচালিত হয়। এ সময় অভিযানকালে খুলনা রেঞ্জের স্মার্ট টিম লিডার মোঃ শাহিনুর রহমান ও বজবজা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিব তালুকদার উপস্থিত ছিলেন। দুপুরে কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালত চত্বরে জব্দকৃত চিংড়ি মাছ পচনশীল হওয়ায় আদালতের নির্দেশক্রমে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে।

বজবজা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিব তালুকদার বলেন, বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের অবৈধ ভাবে প্রবেশ করে বিষ দিয়ে চিংড়ি ধরে লোকালয়ে নিয়ে যাচ্ছে এমন সময় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে একটি নৌকায় থাকা প্রায় ১৫০ কেজি বিষযুক্ত চিংড়ি উদ্ধার করা হয়। পাশাপাশি মাছ শিকারে ব্যবহৃত নৌকাটিও জব্দ করা হয়েছে। তবে গভীর রাত হওয়ায় আসামীদের সনক্ত করা সম্ভাব হয়নি। তারা নৌকা ফেলে লাফ দিয় পালিয়ে যায়।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত চিংড়ি মাছ কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অনুমতিক্রমে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে । এর সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর