1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি! তালা বাজার পেশাজীবি মোটরসাইকেল চালক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি মুসা, সম্পাদক মোস্তফা ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ মাস ব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু কয়রার আমাদী ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিঃ শোভন কয়রায় জমি জবর দখল চেষ্টার প্রতিবাদে ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন কয়রায় প্রাকৃৃতিক সম্পদ ঝিনুক পাচারকালে ট্রাক জব্দ, কারাগারে ২ গজারিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক কয়রায় গরিব-অসহায় রোগীদের জন্য বিনামূল্যে অপারেশনের মানবিক উদ্যোগ মিরকাদিমে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু কয়রায় প্রাকৃৃতিক সম্পদ ঝিনুক পাচারকালে ট্রাক জব্দ, কারাগারে ২

কয়রায় মিথ্যা অভিযোগে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৫২ বার পঠিত
koyra-১৭১২৯
  • কয়রা(খুলনা)প্রতিনিধি ::

কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মৎস্য ঘের দখল, বসতবাড়িতে হামলার মিথ্যা নাটক সাজিয়ে নিরহ মানুষকে হয়রানী করছে প্রতিপক্ষরা।

এমন মিথ্যা অভিযোগের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার বাগালী ইউনিয়নের ১নং ওর্য়াডের বাসিন্দা মোঃ কোহিনূর আলম সানা। তিনি বাগালী গ্রামের মৃত জায়েদ আলী সানার পুত্র।

সোমবার (২৭ জুলাই) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য তিনি জানান, গত ২৬ জুলাই একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে একই গ্রামের রশিদ সানা অভিযোগ করেছে যে, জহুরুল শিকারী, কোহিনূর সানা, বাপ্পি ওরফে শুভ, আলিফ, রবিউল সহ আরও অনেকেই তাদের ভোগ দখলে থাকা জমিজমা ও মৎস্য ঘের জোরপূর্বক দখলের চেষ্টায় ভয়ভীতি প্রর্দশন, বসতবাড়ি হামলা, ভাংচুর, মৎস্য ঘেরে ক্ষয়ক্ষতি,মোটা অংকের চাদা দাবি করে আসছে। টাকা না দিলে তাদের বাড়ি ছাড়ার হুমকি দেওয়া হচ্ছে। অভিযোগটি সম্পুর্ন মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট। এ ধরনের কোন ঘটনাই ঘটেনি।

তারা মিথ্যা অভিযোগ দায়ের করে এলাকার মানুষকে হয়রানী করছে। শুধু তাই নয় মিথ্যা মামলা দায়ের করার জন্য এসব নাটক সাজাচ্ছে।

প্রকৃত ঘটনাটি হলো যে, রশিদ সহ তার ভাই টাইগার খলিল এলাকায় বিগত আওয়ামীলীগ সরকারের আমলে প্রভাব খাটিয়ে তারা ত্রাস সৃষ্টি করে জায়গা জমি দখল করে মৎস্য ঘের করে থাকে। এমনকি তাদের বিরুদ্ধে সরকারি জায়গাও বিক্রি করা অভিযোগ রয়েছে। এ সকল কাজে বাঁধা দিলে এলাকার অনেক নিরহ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হয়েছে।

আঃ রশিদ বনদস্যু মোজাম বাহিনীর সদস্য হিসাবে জেলেও খেটেছেন। তার ভাই টাইগার খলিল একজন তালিকা ভুক্ত সন্ত্রাসী। বিগত দিনে তার নামে পুলিশ মারপিটের অভিযোগে মামলা হয়। এলাকার একাধিক ব্যক্তির কাছ হতে চাদা নেওয়ার প্রমান রয়েছে খলিলের বিরুদ্ধে। এ সকল কাজের প্রতিবাদ জানালে মিথ্যা মামলায় হয়রানী করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সস্প্রতি এ সকল মিথ্যা ঘটনায় মামলা করার জন্য পায়তারা চালাচ্ছে। সংবাদ সম্মেলনে মিথ্যা অভিযোগের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। সেই সাথে প্রকৃত ঘটনাটি উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের প্রশাসনের সার্বিক সহযোগীতা কামনা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে এলাকার অর্ধ শতাধিক নির্যাতিত এলাকাবাসী উপস্থিত ছিলেন। তবে অভিযোগের ব্যাপারে আঃ রশিদের নিকট জানতে চাইলে তিনি বলেন, সত্য মিথ্যা যাচাইয়ের জন্য প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করছি।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর