1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কপিলমুনিতে কবরস্থান,ডাঙ্গা ও দোকান শ্রেণির সম্পত্তির সীমাণা নিয়ে বিভ্রান্তি: ডাঙ্গায় জমি কিনে কবরস্থানের অভিযোগে নির্মাণকাজ বন্ধ! মাদক সেবনকে কেন্দ্র করে সংঘর্ষে কপিলমুনিতে ৩ সহোদরসহ উভয়পক্ষের আহত ৪ টংগিবাড়ীতে ২৪ পিস গোলাপি ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সৈয়দপুরের আর্মি ইউনিভার্সিটিতে সেমিনার ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে নবীনবরণ শহর পেরিয়ে গ্রামেও ডেঙ্গুর হানা, কয়রায় হাসপাতালে ভর্তি ৫ ডেঙ্গু আক্রান্ত রোগী সাতক্ষীরায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযাননে ৫০ হাজার টাকা জরিমানা, ৩ পাইপলাইন ধ্বংস মণিরামপুরের শ্যামকুড় ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব রফিকুল ইসলাম ভারতের নাগরিকত্ব প্রমাণিত, তবুও চাকরিতে বহাল প্রধান শিক্ষক দীপক সাতক্ষীরায় ৫৬ বোতল মাদকদ্রব্যসহ গ্রেপ্তার দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

মাদক সেবনকে কেন্দ্র করে সংঘর্ষে কপিলমুনিতে ৩ সহোদরসহ উভয়পক্ষের আহত ৪

  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬৫ বার পঠিত
kapilmuni-madok-17484
  • নিজস্ব প্রতিবেদক, (পাইকগাছা) খুলনা॥

পাইকগাছার কপিলমুনিতে মাদক সেবনকে কেন্দ্র করে সংঘর্ষে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে তিন সহোদরকে রক্তাক্ত জখমের ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে প্রথমে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল করেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

আহতরা হলেন, উপজেলার রেজাকপুর গ্রামের শেখ আব্দুর আলীমের ছেলে শেখ বাবলু (৩৫), শেখ লভলু (৩০) ও শেখ ডাবলু (২৭)। ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে উভয় পরিবার থেকে জানানো হয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, প্রথমত সোমবার রাতে উপজেলার কপিলমুনির রেজাকপুর গ্রামের জনৈক হাফিজুর রহমান গাজীর ছেলে বাবলুকে পিটিয়ে রক্তাক্ত যখম করে। পরের দিন মঙ্গলবার সকালে সাড়ে ৯টার দিকে হাফিজুর ও তার দু’ছেলে অপু ও দিপু বাড়ি থেকে বেরিয়ে বাজারে আসার সময় পথিমধ্যে রেজাকপুর মসজিদ সংলগ্ন এলাকায় পৌছালে আগে থেকে সেখানে অবস্থানরত বাবলুকে সাথে নিয়ে তার অপর দু’ভাই লাভলু ও ডাবলু আগের রাতের ঘটনার বিষয়ে তাদের কাছে জানতে চায়। একপর্যায়ে এনিয়ে তাদের মধ্যে বাক্-বিতন্ডা ও পরে সংঘর্ষে রুপ নিলে অপু ও দিপু তাদের কাছে থাকা হাসুয়া দিয়ে তাদেরকে এলাপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে।

তাৎক্ষণিক স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে অবস্থার অবনতি হলে আহত বাবুল ও লাভলুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে তাৎক্ষণিক ঘটনায় স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে হাফিজুর রহমানের ছেলে অপুকে মারপিট করে আহত করেছে। তাকেও পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ব্যাপারে অপুর পিতা হাফিজুর রহমান জানান, প্রথম ঘটনায় মাদক সেবনের প্রতিবাদ স্বরুপ তার ছেলে বাবলুকে পেটায়। এর জের ধরে পরের দিন সংঘবদ্ধভাবে তার ও তার ছেলেদের উপর চড়াও হয়ে মারপিট শুরু করলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তার ছেলেও আহতাবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

অন্যদিকে আহতদের পিতা শেখ আব্দুল আলীমের কাছে জানতে চাইলে তিনি জানান, তার ছেলেদের পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করা হয়েছে। তিনি এঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর