কয়রায় মিথ্যা অভিযোগ তুলে হয়রানির প্রতিবাদে প্রভাষকের সংবাদ সম্মেলন
প্রকাশিত :
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
১০১
বার পঠিত
কয়রা প্রতিনিধি:
কয়রায় মিথ্যা অভিযোগ তুলে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার ইসলামপুর গ্রামের মাওলানা আব্দুর রশিদের পুত্র মোঃ হারুন অর রশিদ ওরফে আজম। তিনি ইসলামপুর যুব সমাজ( ইয়ুস) এর সভাপতি ও কয়রা শাকবাড়িয়া স্কুল এন্ড কলেজের বাংলা বিভাগের প্রভাষক।
সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি জানান, গত ২১ সেপ্টেম্বর ইসলামপুর মধ্যপাড়া জান্নাতুল বাক্বী ইদগাহের সামনে আমার বিরুদ্ধে মানববন্ধনের মাধ্যমে যে সকল অভিযোগ করা হয়েছে তা সম্পুর্ন মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত। ঐ মানববন্ধনে উপস্থিত ব্যাক্তিবর্গের অধিকাংশ ছিল ফ্যাসিস্ট আওয়ামীলীগের সাথে জড়িত। তারা দির্ঘদিন ধরে ইদগাহ নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করে আসছে। তারই রেশ ধরে কিছু সুবিধাবাদী মানুষের ছত্র ছায়ায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে হয়রানি করছে।
তিনি বলেন, আমি ইসলামপুর যুব সমাজ(ইয়ুস) এর সকল কর্মসুচী যেমন, বাৎসরিক ওয়াজ মাহফিল, ইদগাহ মাঠ ভরাট ও সংস্কার, এ বছরের পুশুর হাটের আয়ের উৎস সহ সকল আয় ব্যায়ের হিসাব নিকাশ সংগঠনের সদস্যদের সামনে উপস্থাপন করেছি। এমনকি হিসাব নিকাশের ব্যাপারে স্বাক্ষর গ্রহন করা হয়েছে। যারা উক্ত মানববন্ধনে অংশ গ্রহন করেছে তারা আমাদের ঈদগাহ মাঠের সদস্য না। এমনকি তারা ইয়ুসের সদস্য কিংবা মুসুল্লিও না। সম্পুর্ন উদ্দেশ্য প্রনোদিত ভাবে এ ধরনের অভিযোগ করা হয়েছে।
সর্বশেষ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করে ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।