1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নতুন 4G WiFi রাউটার আনল টেলিটক, প্যাকেজে আরও যা থাকছে সরকারি টেলিটক সিমে আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ ভারতে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ১৮ বাংলাদেশি সৈয়দপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়ানশীপ প্রতিযোগিতা অনুষ্ঠিত দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের জন্য জরুরি নির্দেশনা পাইকগাছায় তালাবদ্ধ বাসা থেকে ফ্রিজ-খাট চুরি, আটক ২ পাইকগাছায় চিংড়ীতে পুশ বিরোধী অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা কপিলমুনির সাংবাদিক আলীম এর মৃত্যুতে দীপ্ত নিউজের শোক ভাঙা পিঠ-কাঁধ নিয়ে যেভাবে ইরানি পাহাড়ে ৫০ ঘণ্টা লুকিয়ে ছিলেন মার্কিন সেনা পটকা মাছ খেয়ে প্রাণ গেল গৃহকর্তার, একই পরিবারের ৪ জন অসুস্থ

কপিলমুনিতে ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৭৯ বার পঠিত
kapilmuni-madok-17547
  • নিজস্ব প্রতিবেদক, (পাইকগাছা) খুলনা::

পাইকগাছার কপিলমুনি ফাঁড়ি পুলিশের অভিযানে স্থানীয় কাশিমনগর ঘাটকান্দা এলাকা থেকে ১৭ পিচ ইয়াবাসহ তিন যুবক আটক হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সোমবার গভীর রাতে উপজেলার কপিলমুনির তালতলা সড়কের ঘাটকান্দা এলাকায় শামীম মোড়লের মুদি দোকানে তল¬াশি চালিয়ে ১৭ পিচ ইয়াবাসহ তিনজনকে আটক করেন।

আটককৃতরা হলো, কাশিম নগর গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে ফরহাদ হোসেন রাশিফ (২২), মোঃ নাসিম উদ্দিনের ছেলে নাহিদ খান (২৪) এবং সামাদ মোড়লের ছেলে শামীম মোড়ল (২৬)।

এ বিষয়ে কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম জানান, মুদি দোকানের আড়ালে মাদক ব্যবসা পরিচালিত হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে তারা সোমবার রাত দেড়টার দিকে সেখানে অভিযান পরিচালনা করেন।

এসময় আটককৃতদের তল্লাশি করে ১৭ পিচ ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। আইনি প্রক্রিয়া শেষে আটকৃতদের থানায় হস্তান্তর ও পরে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। মাদক নির্মুলে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আওয়াল কবির জানান, আটকৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর