1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মিশিগানে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ও নতুন কমিটি গঠনে সংবাদ সম্মেলন মিথ্যা নারী কেলেংকারীর নিউজের প্রতিবাদে ডুমুরিয়ায় সংবাদ সম্মেলন রেলওয়ে কারখানার উৎপাদন সক্ষমতা ৩ গুণ বাড়ানো হবে—সৈয়দপুরে ডিজি আফজাল হোসেন সৈয়দপুরে আল-সামস্ হোটেলের মালিক সালাহউদ্দিনের ইন্তেকাল রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ কপিলমুনিতে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত মুন্সীগঞ্জের গজারিয়ায় অগ্নিকান্ডে ১৩টি রুম ভষ্মীভূত! সাতক্ষীরায় গহনা ছিনতাইকালে নারীর মাথা ও কপাল ইট দিয়ে থেতলে হত্যা পাকিস্তানে ফিরলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি, ফের যাচ্ছে রাশিয়া পাইকগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বাল্যবিবাহ পন্ড, ভূয়া কাজী ও বরকে জরিমানা

কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৬৯ বার পঠিত
koyra-10709

কয়রা (খুলনা) প্রতিনিধি::


কয়রায় শিক্ষক হত্যা মামলার আসামীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে হয়রানী করছে বলে অভিযোগ পাওয়া গেছে। মিথ্যা অভিযোগ থেকে পরিত্রান পাওয়ার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার ২নং কয়রা গ্রামের মুত্যু নজির উদ্দিন মোল্যার পুত্র ইমদাদুল হক।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর ১২ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন, গত ৫ আগস্টের বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সুচনা শুরু হয়। সারা দেশে ভাংচুর, হামলা সহ লুটপাট চালায় এক শ্রেনীর স্বার্থনেষি মানুষ।

ঐ দিন আমাদের এলাকার একটি অনাকাংখিত ঘটনায় শিক্ষক রেজাউল করিম আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। ঐ ঘটনার পর সম্পুর্ন ব্যাক্তি আক্রসে তার কন্যা বাদী হয়ে আমাদেরকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। তারই রেশ ধরে কোন ঘটনা ছাড়াই তারা আমাদের বিরুদ্ধে গত ১০ অক্টোবর কয়রা থানায় একটি সাধারন ডায়েরী করে যার নং-৪২১।

সেখানে অভিযোগ করা হয় মামলার আসামী সোহরাব হোসেন, ইমদাদুল হক, মেহেদী হাসান, রুহুল আমিন, ফারুক সহ আরও অনেকেই মামলা তুলে নিতে বাদীকে প্রানের হুমকি দেওয়া হয়েছে।

এ ছাড়া মামলায় স্বাক্ষীদের নানা রকম ভয়ভীতি প্রর্দশন করা হচ্ছে। এমন অভিযোগ সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন। আমাদেরকে হয়রানী করার জন্য সম্পুর্ন মিথ্যা অভিযোগের ভিত্তিতে এমন তথ্য প্রদান করে কয়রায় থানায় জিডি করা হয়েছে।

সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকৃত ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর