1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুনের পর ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড সাতক্ষীরার ব্লিস হাসপাতালে আগুন, রোগীদের নিরাপদে সরিয়ে নিয়ন্ত্রণে পরিস্থিতি খুলনায় ৭১টি পরিবারের জমি দখল সহ চাঁদাদাবি ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ৪ আগষ্টের সকল শহীদদের স্মরণে কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন সৈয়দপুরে ইয়াবা ও মদ উদ্ধার, নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সজীব ওয়াজেদ জয় টঙ্গীবাড়ীতে প্রাণিসম্পদ উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করছেন এলএফএফ মোঃআনিসুজ্জামান শার্শায় জমি দখলকে কেন্দ্র করে জমির প্রকৃত মালিককে জীবন নাশের হুমকি সাতক্ষীরায় সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর মফিজের বিরুদ্ধে ডিসির নিকট অভিযোগ

কয়রায় লবণ পানি উত্তোলন নিয়ে অপ-প্রচারের প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১২৭ বার পঠিত
koyra-15453
  • কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

কয়রায় লবণ পানি উত্তোলন বন্ধের বিষয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ জুনুয়ারী) সকাল ১০ টায় উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের পাথরখালী গেটের সামনে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

এ উপলক্ষে মানববন্ধনে উত্তর বেদকাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা সরদার মতিয়ার রহমান বলেন, ২০০০ সালে মাছ চাষের জন্য পাথরখালী গ্রামে একটি গই তৈরী হয়, যা ২০২৫ সাল পর্যন্ত চলমান থাকে ।

ঐ গই দিয়ে লবণ পানি উত্তোলনের কারনে এলাকাবাসীর ক্ষয়-ক্ষতির দিক বিবেচনা করে লবণ পানি মুক্ত করতে ২০২৫ সালের জুলাই-আগস্ট মাসে এলাকাবাসীর সাথে পরামর্শ করে লবণ পানি বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। সেই থেকে লবন পানি উত্তোলন বন্ধ রয়েছে।

সম্প্রতি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি কুচক্র মহল মুখে মুখে লবণ পানি উত্তোলন বন্ধের কথা বললেও গোপনে গোপনে লবন পানি তুলে ঘের করার জন্য জমির মালিকদের নিকট হতে ডিড নিয়েছেন। অথচ তারা লবণ পানি মুক্ত করার কথা বলে মিথ্যা অপপ্রচার চালিয়ে এবং রাজনৈতিক ফায়দা হাসিল করতে তৎপর রয়েছে।

তিনি আরও বলেন, যত যড়যন্ত্র বা চক্রান্ত হোকনা কেন এলাকাবাসীর সার্থেই লবণ পানি মুক্ত করা হবে ।

এ সময় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন স্থানীয় সমাজ সেবক আবু বক্কার সিদ্দিক, যুবদল নেতা আবুল কালাম আজাদ কাজল, স্থানীয় অধিবাসী মোঃ আল আমিন.আব্দুল্যাহ গাজী প্রমুখ।

মানববন্ধনে এলাকার শত শত জনসাধারণ অংশ গ্রহন করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর