1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তালায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু, গুরুতর আহত ভ্যান চালক সৈয়দপুরে খেলার উপকরণ দিয়ে নারী ক্রিকেটারের পাশে ইউএনও ফারাহ ফাতেহা তাকমিলা শেষ চারে কারা, কোয়ার্টারের আগে যা বলছে সুপারকম্পিউটার কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, অতপর নদীতে অবমুক্ত মুন্সীগঞ্জে স্কুলের সামনে খোলা ম্যানহোলে চরম ঝুঁকি ফ্রান্স-মরক্কো ম্যাচসহ টিভিতে যত খেলা রেফারি নয়, আমাদের প্রতিপক্ষ মরক্কো : ফ্রান্স কোচ আর্জেন্টাইন তারকাসহ বিশ্বকাপে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৮ ফুটবলার পাইকগাছার লতায় নদী ভরাটি ও ভিপি সম্পত্তি দখলে নিয়ে বিলাসবহুল ভবন নির্মাণের অভিযোগ ইউপি সদস্য কুমারেশ ও তার ভাইয়ের বিরুদ্ধে আর্জেন্টিনা ৫-০ সুইজারল্যান্ড

কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, অতপর নদীতে অবমুক্ত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৪২ বার পঠিত
koyra-16975
  • কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

কয়রা উপজেলার আংটিহারা গ্রামের লোকালয়ে থেকে ৩০ কেজি ওজনের একটি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে কচ্ছটি সংরক্ষিত বনাঞ্চলের নদীতে অবমুক্ত করা হয়েছে ।

বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার আংটিহারা গ্রামের লোকায়ল থেকে কচ্ছপটি উদ্ধার করা হয় ।

খাঁশিটানা বন টহল ফাঁড়ির (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন খান বলেন, একটি বিশ্বস্ত সুত্রে জনতে পারি আংটিহারা এলাকার লোকালয়ে একটি সামুদ্রিক কচ্ছপ আছে। পরে এমন সংবাদের ভিত্তিতে খাঁশিটানা বন টহল ফাঁড়ির বন রক্ষীরা, ভিটিআরটি, ও সিপিজি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে কচ্ছপটি উদ্ধার করে তার উজন মেপে তার শারেরীক অবস্থা পরীক্ষা করে সংরক্ষিত সুন্দরবনের নদীতে অবমুক্ত করা হয়েছে।

কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন বলেন, উদ্ধারকৃত কচ্ছপটি সুস্থ করেই বনেই অবমুক্ত করা হয়েছে। বন বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে ।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক বন বিভাগের লোকজন ঘটনাস্থলে উপস্থিত কচ্ছফটি উদ্ধার করা হয়। পরে সেটি উপস্থিত গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে শাকবাড়িয়া নদীতে অবমুক্ত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর