1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিশ্বকাপের পারফরম্যান্সই গড়ে দেবে ১৪ ফুটবলারের ভবিষ্যৎ সুন্দরবনে ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার সুস্থ করেই তা আবার বনেই অবমুক্ত হার-জিত যাই হোক, আজ কাঁদবে ফুটবলবিশ্ব! ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রতি জবাবদিহিতা ব্যবস্থাপনা বিষয়ক পরিচিতিমূলক কর্মশালা কয়রায় ১২০ কেজি অবৈধ চিংড়ি মাছ সহ নৌকা জব্দ দেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে জোর দিয়েছেন সরকার- জেলা প্রশাসন বাপ্পি আজীবন কয়রার মানুষের পাশে থাকতে চাই …………….জেলা পরিষদের প্রশাসক বাপ্পী সংবাদ প্রকাশ, মনিরামপুরের অবৈধ নিউ ব্রিকস ইটভাটা বন্ধের নির্দেশ পাইকগাছায় উন্নয়ন প্রকল্পে চরম অনিয়ম, রাস্তার ঢালাই ভেঙ্গে নতুন করে নির্মাণের নির্দেশ চার বছরেও শেষ হয়নি সড়ক সংস্কার, দুর্ভোগ আর ক্ষোভে ফুঁসছে কয়রাবাসী

সুন্দরবনে ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার সুস্থ করেই তা আবার বনেই অবমুক্ত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৭২ বার পঠিত
Untitled-1-16917
  • কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

সুন্দরবন খুলনা রেঞ্জের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের আওতাধীন সত্যাপীরের এলাকা হতে সিটকা ফাঁদে আটক পড়া একটি হরিণ উদ্ধার করেছে বন বিভাগ।

অবশেষে প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ করেই উদ্ধারকৃত হরিণটি আবারও সেই বনেই অবমুক্ত করা হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার (২ জুন) বিকাল ৪ টার দিকে কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীনের নেতৃত্বে বন বিভাগের একটি টিম সুন্দরবনে ফুট প্রেট্রোলিং চালায়।

এ সময় লোকালয় হতে ২ কিঃ মিঃ দুরে সত্যপীরের এলাকায় সিটকা ফাঁদে আটকা পড়া একটি হরিণ দেখতে পায় টিমের সদস্যরা। তাৎক্ষণিক জীবিত অবস্থায় হরিণটি উদ্ধার করা হয়। পরে মায়াবি হরিণটি প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ করেই তা আবার ঐ বনেই অবমুক্ত করা হয়েছে।

অভিযানকালে ঐ স্থানের আশপাশ এলাকা হতে ১২ টি সিটকা ফাঁদা উদ্ধার করা হয়েছে।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন, উদ্ধারকৃত হরিণটি সুস্থ করেই বনেই অবমুক্ত করা হয়েছে। বন বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর