1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আজ শুভ জন্মাষ্টমী বাস চলাচলে বৈষম্য দুর করতে নীলফামারী মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের ৭ দিনের আল্টিমেটাম কয়রায় ৪রশতাধিক অসহায় পরিবারের মাঝে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংকি বিতরণ কয়রায় সিএনআরএসের উপজেলা পর্যায়ে প্রকল্প শেয়ারিং কর্মশালা সৈয়দপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের লায়ন্স স্কুল এন্ড কলেজের সংবর্ধনা প্রদান তালার ঘোষনগরে স্বামীর মৃত্যুতে বিধবা স্ত্রীর সরাসরি নামপত্তন করে বসতভিটার জমিবিক্রি! গভীর রাতে ধ্বসে পড়ল পাইকগাছা চৌকি আদালতের জরাজীর্ণ ভবনের ছাদ কয়রায় ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন সৈয়দপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

তালায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু, গুরুতর আহত ভ্যান চালক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১৩৫ বার পঠিত
১৬৯৭৮

নিজস্ব প্রতিনিধি:


সাতক্ষীরার তালায় যমুনা লাইন পরিবহনের চাকায় পিষ্ট হয়ে রুমি আক্তার (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এসময় ভ্যানে থাকা নিহতের দুই শিশু সন্তান ছিটকে পড়লেও তারা অক্ষত অবস্থায় প্রাণে বেঁচে যায়। তবে অজ্ঞাত মোটর ভ্যান চালক গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার  শাহাপুর বাজার সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত রুমি আক্তার উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের শহিদুল মোড়লের মেয়ে ও পার্শ্ববর্তী ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল বেতাগ্রামের হারুন-অর-রশিদের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই শিশু সন্তান নিয়ে মোটর ভ্যানযোগে তালা থেকে আঠারো মাইলের দিকে যাচ্ছিলেন রুমি বেগম।পথিমোধ্য শাহাপুর বাজার সংলগ্ন এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা যমুনা লাইন পরিবহনের সাথে ধাক্কা লাগে।ধাক্কায় ভ্যান থেকে ছিটকে পরিবহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থালে রুমি মৃত্যু হয়।এসময় ভ্যান চালক গুরুতর আহত হয়।তবে ভ্যান থেকে নিহতের দুই শিশু সন্তান ছিটকে পড়লে আলৌকিক ভাবে অক্ষাত অবস্থায় প্রাণে বেঁচে যায়। গুরুতর আহত ভ্যান চালককে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার  খবর পেয়ে তালা থানা পুলিশ ও ফারায় সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর