নীলফামারী -৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা আলহাজ্ব শওকত চৌধুরীর বড় ভাই
বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন এবং রোটারী ক্লাব অব সৈয়দপুর এর চার্টাড প্রেসিডেন্ট রোটারিয়ান অধ্যাপক ডা. শরীফুল আলম চৌধুরী (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…. রাজিউন)। গত রবিবার বিকেল পাঁচটায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। বেশ কিছুদিন ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ জনিত রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।
সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় তাঁর প্রথম জানাজার নামাজ সৈয়দপুর জামে মসজিদে এবং বাদ নামাজে জোহর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পূর্ব বেলপুকুর হাজারীহাট পাকাধারা গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। পরে মরহুমকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযার নামাজ ও দাফনে সৈয়দপুরসহ আশেপাশের জেলা উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, রোটারি ক্লাবের সদস্যবৃন্দ,চিকিৎসক,সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ অন্যান্য পেশাজীবি ও সর্বস্তরের মানুষজন অংশ নেন।
উল্লেখ্য, মরহুম ডা. শরীফুল আলম চৌধুরী ছিলেন নীলফামারী – ৪ আসনের সাবেক সংসদ সদস্য আরহাজ্ব মো. শওকত চৌধুরী ও নীলফামারী জেলা পরিষদের সাবেক সদস্য মো. শামীম চৌধুরীর বড় ভাই এবং ডা. মো. শেফাউল আলম চৌধুরী ও ডা. আদনান উল আলম চৌধুরী বাবা।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সংসদ সদস্য মো. আব্দুল মুনতাকিম, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. সিদ্দিকুল আলম সিদ্দিক, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মো. আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামানিক, এম এ পারভেজ লিটন ও মনোয়ার হোসেন চৌধুরী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাফিজুল ইসলাম হাফিজ, সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রশিদুল হক সরকার, সাধারণ সম্পাদক শেখ বাবলু, জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমীর মো. শফিকুল ইসলাম, রোটারী ক্লাব অব সৈয়দপুর এর সভাপতি রোটারিয়ার মো. মোবাশ্বের আলম প্রিন্স ও সাধারণ সম্পাদক রোটারিয়ান শাহ মোহাম্মদ খালেকুজ্জামান বুলু, সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজমুল হুদা, বিশিষ্ট চিকিৎসক ডা. শেখ নজরুল ইসলাম, ডা. মো. খায়রুল বাসার, ডা. মো. সিরাজুল ইসলাম, ডা. মো. দেলোয়ার হোসেন, দৈনিক আলাপন পত্রিকার সম্পাদক লায়ন আমিনুল হক, সৈয়দপুর প্রেস ক্লাবের আহবায়ক শওকত হায়াত শাহ, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ, সৈয়দপুর সরকারী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. গোলজার হোসেন, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল, হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী রোটারিয়ান মো. তারিকুল আলম তারিক, রোটাঃ মাজেদুল ইসলাম, রোটাঃ আজহারুল সরকার রানা, কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চেয়ারম্যান লানচু হাসান চৌধুরী, খাতামধুপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান জুয়েল চৌধুরী।