1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরার ব্লিস হাসপাতালে আগুন, রোগীদের নিরাপদে সরিয়ে নিয়ন্ত্রণে পরিস্থিতি খুলনায় ৭১টি পরিবারের জমি দখল সহ চাঁদাদাবি ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ৪ আগষ্টের সকল শহীদদের স্মরণে কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন সৈয়দপুরে ইয়াবা ও মদ উদ্ধার, নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সজীব ওয়াজেদ জয় টঙ্গীবাড়ীতে প্রাণিসম্পদ উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করছেন এলএফএফ মোঃআনিসুজ্জামান শার্শায় জমি দখলকে কেন্দ্র করে জমির প্রকৃত মালিককে জীবন নাশের হুমকি সাতক্ষীরায় সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর মফিজের বিরুদ্ধে ডিসির নিকট অভিযোগ পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময়

সৈয়দপুরে কর্মস্থলে ফাঁকির অভিযোগে মনগড়া খবর প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ২৫ বার পঠিত
17178
Oplus_131072
সৈয়দপুর প্রতিনিধি:


নীলফামারীর সৈয়দপুরে কর্মস্থলে ফাকি দেওয়া অসত্য সংবাদ প্রকাশের অভিযোগ করেছেন উত্তর সোনাখুলি সরকারপাড়া দাখিল মাদ্রাসার চতুর্থ শ্রেণির কর্মচারী মো: রবিউল ইসলাম। সোমবার বেলা ৩ টার দিকে মাদ্রাসা কার্যালয়ে  আয়োজিত সংবাদ সম্মেলন উক্ত অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে রবিউল ইসলাম বলেন, ১৯৮৮ সালে আমি এই মাদ্রাসায় দপ্তরী পদে যোগদান করি। যোগদানের পর থেকে দীর্ঘ ৩৮ বছর ধরে সুনামের সাথে আমি আমার দায়িত্ব পালন করে আসছি। অথচ গত ২১ জুলাই নীলফামারীর স্থানীয় একটি দৈনিক পত্রিকার অনলাইন পেজে ‘মাদ্রাসার দপ্তরি কাম জজকোর্টের মুহুরি, প্রতিষ্ঠান প্রধানের সহায়তায় দায়িত্বে ফাঁকি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। সংবাদে আমাকে জড়িয়ে অসত্য ও মনগড়া তথ্য দেওয়া হয়েছে। যার কোন সত্যতা নেই, আমাকে হয়রানি করতে এমনটি করা হয়েছে।
তিনি আরও বলেন, নীলফামারী জজকোর্টে আমার জমি সংক্রান্ত ৩ টি মামলা চলমান। সেই মামলার নির্ধারিত তারিখে চাকুরির নিয়ম মেনেই আমাকে কোর্টে যেতে হয়।
অথচ প্রকাশিত সংবাদে বলা হয়েছে আমি আদালতে মুহুরির কাজ করি। অথচ এই তথ্যের সত্যকে যাচাই না করে একটি মহল মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করায় সমাজে আমার সম্মানহানি হয়েছে।
তাই সত্য প্রতিষ্ঠায় প্রয়োজনে পত্রিকা সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাদ্রাসাটির সুপার মোশারফ হোসেন ও সহকারী সুপার মিজানুর রহমান প্রামানিকসহ অন্যান্যরা।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর