1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফাইনালে যত ষড়যন্ত্রতত্ত্ব: খেলোয়াড়দের পরিবারকে হুমকি, ফিফা-উয়েফার সমঝোতা! অতিবৃষ্টি ও হরি ভদ্র নদী ভরাট: ডুমুরিয়ার ডোমরা বিলে জলাবদ্ধতায় চরম ঝুঁকি পাইকগাছার সাংবাদিক আব্দুল গফুরের মায়ের ইন্তেকাল: শোক ডুমুরিয়ার‌ খর্নিয়া হরি ভদ্র নদী ডোমরা বিলের দুর্গত এলাকা পরিদর্শন উপজেলা প্রশাসন সৈয়দপুরে কৃষক দলের বৃক্ষরোপণ কর্মসূচি সাতক্ষীরার ঝাউডাঙ্গা কলেজে জেলা পরিষদের প্রশাসককে সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত পদত্যাগের পরেও যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না : স্পিকার পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

কয়রার উত্তরবেদকাশী মহিলা সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা

  • প্রকাশিত : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১১০ বার পঠিত
10260
উত্তরবেদকাশী মহিলা সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভায় বক্তারা। ছবি: প্রতিনিধি।
দীপ্ত নিউজ,কয়রা প্রতিনিধি:

খুলনার কয়রায় উত্তর বেদকাশী ইউনিয়নে মহিলা সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ  সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ নভেম্বর )  বেলা ১১ টায়  উত্তর বেদকাশী  ইউনিয়ন পরিষদ মাঠে  নবযাত্রা প্রকল্প- টু ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগীতায় এই সভা অনুষ্ঠিত হয়।

উত্তর বেদকাশী ইউনিয়ন মহিল সমবায় সমিতির লিমিটেডের সভাপতি প্রীতিলতা সরদারের  সভাপতিত্বে ও সমিতির সদস্য বকুল সরকারের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব  সরদার নুরুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার তানভীর মাসুদুল হাসান,   সমবায় অফিসের পরিদর্শক হাফিজ উদ্দীন,  দীপন জোয়াদ্দার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের  অপারেশন ম্যানেজার বিভুদান বিশ্বাস, স্পেশালিষ্ট অফিসার রায়হান শেখ ,সমিতির সেক্রেটারী অসীমা রানী,  সাবিনা ইয়াসমিন, খাদিজা পারভীন, নার্গিস খানম, রোজিনা খাতুন।
অনুষ্ঠানে  সমিতির সভাপতি প্রীতিলতা সরদার তার বক্তব্যে  বিগত বছরের যাবতীয় উন্নয়ন ও ২০২৪-২৫- অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন। এ সময় উপস্থিত  ১১৬ জন সদস্যদের সকলে সম্মতি জানিয়ে বাজেট পাসে সমর্থন দিয়ে ঐকমত পোষণ করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর