1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সিলেটে জাগো মুসলিম পরিষদের বৃক্ষরোপণ ড্রায়িং স্লিভ : আশাশুনিতে পুনর্ব্যবহারযোগ্য মাসিকের কাপড় নিরাপদে শুকানোর নতুন উদ্যোগ পাইকগাছার অফ-সিজন তরমুজ চাষে কৃষকের ব্যাপক প্রস্তুতি   ডুমুরিয়ার ২১৪ টি প্রাথমিক বিদ্যালয়ের ৭৮টিই প্রধান শিক্ষক শূণ্য কয়রা থেকে সার পাচারের চেষ্টা, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা নবনির্বাচিত রাষ্ট্রপতিকে লাল গোলাপের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী পাইকগাছা-কয়রার মানুষের সেবা নিশ্চিত করাই আমার লক্ষ্য-এস এম মনিরুল হাসান বাপ্পি পাইকগাছায় জলাবদ্ধতা নিরসনে করণীয় শীর্ষক গনতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শার্শায় ফটোষ্ট্যাট ব্যবসায়ী এখন নাভারণ ভিসা এক্সপ্রেসের মালিক

কয়রা থেকে সার পাচারের চেষ্টা, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ১৭ বার পঠিত
Sar-Pachar-17330
  • কয়রা (খুলনা) প্রতিনিধি:

খুলনার কয়রা থেকে সরকারি নির্দেশনা অমান্য করে অন্য জেলায় সার পাচারের চেষ্টার অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৯ বস্তা সার জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের কাছারিবাড়ী বাজারে ‘মেসার্স অধিকারী ট্রেডার্স’-এ অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস।

জানা যায়, ব্যবসায়ী প্রভাষ অধিকারী কোনো পাকা মেমো ছাড়াই এক বস্তা ইউরিয়া, দুই বস্তা টিএসপি ও ছয় বস্তা ডিএপি—মোট ৯ বস্তা সার পাশের সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে পাঠানোর চেষ্টা করছিলেন। সারবোঝাই ভ্যানটি কাশির হাটখোলা খেয়াঘাট এলাকায় পৌঁছালে স্থানীয়দের সন্দেহ হলে তারা ভ্যানটি আটকে কৃষি বিভাগকে খবর দেন।

পরে কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে সারগুলো জব্দ করেন। একই সঙ্গে ব্যবসায়ীর বিরুদ্ধে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

জব্দ করা সার স্থানীয় কৃষকদের কাছে সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। কৃষি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, কৃষকদের জন্য বরাদ্দকৃত সার যাতে নির্ধারিত এলাকার বাইরে পাচার না হয়, সে বিষয়ে নজরদারি অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর