1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আরও চার পিএস ও এপিএস নিয়োগ বাতিল করা প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনার জন্য আবেদন করা যাবে পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য : তারেক রহমান ব্রুকের সেঞ্চুরি, পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড আশাশুনিতে সাংসদ ও জনপ্রতিনিধিদের সাথে পানি সংকট অধিপরামর্শ সভা কয়রা বাজারের স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি সৈয়দপুরে র‌্যাবের অভিযানে ১৫ কেজি গাঁজাসহ মা ও ছেলে গ্রেফতার কয়রায় সুন্দরবন দিবসটিকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি মুন্সীগঞ্জে বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ১০ টাকায় ইফতার সামগ্রী পেলো ৫শ’ পরিবার কয়রায় আল-হেরা কুরআন-সুন্নাহ রিচার্স ফাউন্ডেশনের আলোচনা ও দোয়া মাহফিল

কয়রা বাজারের স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬১ বার পঠিত
koyra-15818
  • ​কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

কয়রা বাজারে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। সদরের ব্যবসা প্রতিষ্ঠান ‘নুপুর জুয়েলার্স’-এর দেয়াল কেটে আনুমানিক চার থেকে সাড়ে চার লক্ষ টাকার স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটে নিয়েছে গেছে দুর্বৃত্তরা।

সোমবার দিবাগত রাতের কোনো এক সময়ে এই চুরির ঘটনা ঘটে। যা বর্তমানে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে ।

মঙ্গলবার সকালে দোকান খুলতে গিয়ে চুরির বিষয়টি প্রথম নজরে আসে । ঐ দোকানের মালিক প্রভাত কুমার ভদ্র জানান, প্রতিদিনের মতো সকাল ১০টার দিকে তিনি দোকান খুলতে যান। দোকানের দরজা (সাটার) খোলার পরই দেখতে পান দোকানের উত্তর-পূর্ব কোণের ছাদ সংলগ্ন দেয়ালটি ভাঙা। দোকানের ভেতরের শোকেস ও আলমারিগুলো ছিল তছনছ করা।

ভুক্তভোগী মালিকের ভাষ্যমতে:​”সকালে এসে দেখি দেয়াল ভাঙা আর ভেতরটা লণ্ডভণ্ড। মুহূর্তেই বুঝতে পারি সবকিছু শেষ হয়ে গেছে। ধারণা করছি, গভীর রাতে অত্যন্ত পরিকল্পিতভাবে দেয়াল ছিদ্র করে ভেতরে ঢুকেছে চোরেরা। এতে করে আনুমানিক ৪ থেকে সাড়ে ৪ লক্ষ টাকার মালামাল ও টাকা খোয়া গেছে।

কয়রা থানার অফিসার ইনচার্জ তদন্ত মোঃ শাহ আলম বলেন, সংবাদটি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর