1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নতুন উপাচার্যের খোঁজে ঢাবি, আলোচনায় সাত শিক্ষক কলাবাগানে ওয়ার্ড বিএনপি নেতা গুলিবিদ্ধ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন, ভারত ও পাকিস্তানের দূতদের সাক্ষাৎ সুন্দরবনকে দস্যুমুক্ত করতে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার : প্রতিমন্ত্রী নতুন এক যুগের সূচনায় বাংলাদেশ-এক্সপ্রেস ট্রিবিউনের নিবন্ধ ভারতকে উড়িয়ে সুপার এইট শুরু দক্ষিণ আফ্রিকার ডুমুরিয়ায় রঙ্গিন ফুল কপির বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি রোজার শুরুতেই সৈয়দপুরে লেবু, কলা ও খেজুরের দামে আগুন ! কয়রায় ধান ক্ষেতে ঈদুর মারতে অবৈধ বৈদ্যুতিক ফাঁদে স্পৃষ্ট হয়ে ফের নারীর মৃত্যু ‘খুব দ্রুত একটা সুখবর পাবেন’, সাকিবের ফেরা প্রসঙ্গে ফারুক

কলাবাগানে ওয়ার্ড বিএনপি নেতা গুলিবিদ্ধ

  • প্রকাশিত : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৬ বার পঠিত
bnp-neta-15804
  • দীপ্ত নিউজ ডেস্ক ::

রাজধানীর কলাবাগান এলাকায় দুর্বৃত্তদের গুলিতে শফিকুর রহমান (৫৫) নামে এক বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন।

তিনি কলাবাগান থানার ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কলাবাগান থানার পান্থপথের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের বিপরীত পাশে অবস্থিত জুতা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ শফিকুর রহমানের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানার সিদলাই গ্রামে। তিনি ওই এলাকার মৃত মফিদুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি টঙ্গীর মধুমতি রোড এলাকায় থাকেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা পাশের দোকানদার শাহপরান জানান, শফিকুর রহমান ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং পার্শ্ববর্তী বিভিন্ন দোকানে জুতা সরবরাহের (সাপ্লাই) ব্যবসা করেন। হঠাৎ তার বাম হাতে একটি গুলি লাগে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। তবে কে বা কারা গুলি করেছে, সে বিষয়টি বলতে পারছি না।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, কলাবাগান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যবসায়ীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। আমরা বিষয়টি কলাবাগান থানায় জানিয়েছি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর