1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সৈয়দপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনের অজগার সাপ লোকালয়ে উদ্ধারের পর গহীনে বনেই অবমুক্ত কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ সৈয়দপুরে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ায় ভবন পরিত্যক্ত ঘোষনা, সীলগালা কয়রায় ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষন শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা

কাল থেকে হবিগঞ্জে পেঁয়াজের কেজি ১২৫ টাকা

  • প্রকাশিত : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১২২ বার পঠিত
peaj-3960

দীপ্ত নিউজ ডেস্ক::


পেঁয়াজের বাজার স্বাভাবিক করতে হবিগঞ্জে ব্যবসায়ীদের সঙ্গে বিশেষ সভা করেছে জেলা প্রশাসন। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে পেঁয়াজের কেজি পাইকারিতে ১২০ টাকা আর খুচরায় ১২৫ টাকা হবে। এই মূল্যে সবাইকে ক্রয়-বিক্রয় করতে হবে।

রোববার (১০ ডিসেম্বর) বিকেলে হবিগঞ্জের জেলা প্রশাসক দেবী চন্দের উদ্যোগে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। পেঁয়াজসহ নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে এই সভার আয়োজন করা হয়।

সভায় সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল মনসুর এবং ব্যবসায়ীদের মধ্যে হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি সামছুল হুদা ও শহরের ব্যবসায়ী নেতা দেওয়ান মিয়া উপস্থিত ছিলেন।

ব্যবসায়ী নেতারা এবং জেলা প্রশাসন পেঁয়াজের বাজার নিয়ে দীর্ঘক্ষণ বিস্তারিত আলোচনা করেন। কোনো পক্ষ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে সবাই একমত হন। জেলা প্রশাসকের অনুরোধে ব্যবসায়ী নেতারা ‘আগের কেনা’ পেঁয়াজ যেন যৌক্তিক মূল্যে বিক্রি করা হয় সে ব্যাপারে সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

আলোচনা শেষে পেঁয়াজের পাইকারি ও খুচরা দাম (আপাতত) নির্ধারণ করা হয়। প্রতি কেজি পেঁয়াজ পাইকারিতে ১২০ টাকা এবং খুচরা পর্যায়ে ১২৫ টাকা মূল্যে বিক্রি করতে সম্মত হয়েছেন ব্যবসায়ীরা।

পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে কাউকে এক কেজির বেশি পেঁয়াজ না কেনার অনুরোধ করা হয়েছে। বিক্রেতারাও যেন ১ কেজির বেশি কাউকে না দেন সে ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।

এছাড়া পাইকারি ব্যবসায়ী থেকে খুচরা বিক্রেতারা ১-২ বস্তার বেশি পেঁয়াজ একসঙ্গে ক্রয় করতে পারবেন না বলেও সিদ্ধান্ত দেওয়া হয়েছে।

এ বিষয়ে হবিগঞ্জ জেলা প্রশাসনের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- গৃহীত এসব সিদ্ধান্তের ব্যত্যয় হলে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশাদুল হক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সাহা ও জেলা কৃষি বিপণন কর্মকর্তা এনএম রেজাউল ইসলামকে জানাতে হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর