1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আজ শুভ জন্মাষ্টমী বাস চলাচলে বৈষম্য দুর করতে নীলফামারী মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের ৭ দিনের আল্টিমেটাম কয়রায় ৪রশতাধিক অসহায় পরিবারের মাঝে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংকি বিতরণ কয়রায় সিএনআরএসের উপজেলা পর্যায়ে প্রকল্প শেয়ারিং কর্মশালা সৈয়দপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের লায়ন্স স্কুল এন্ড কলেজের সংবর্ধনা প্রদান তালার ঘোষনগরে স্বামীর মৃত্যুতে বিধবা স্ত্রীর সরাসরি নামপত্তন করে বসতভিটার জমিবিক্রি! গভীর রাতে ধ্বসে পড়ল পাইকগাছা চৌকি আদালতের জরাজীর্ণ ভবনের ছাদ কয়রায় ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন সৈয়দপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সৈয়দপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ২৫৪ বার পঠিত
saeedpur-16784
  • সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী পেশাভিত্তিক সফটস্কিলস প্রশিক্ষণ শুরু হয়েছে।

বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় সৈয়দপুর উপজেলা সমাজসেবা দপ্তর ওই প্রশিক্ষণের আয়োজন করেছে।

মঙ্গলবার (১৬ জুন) সৈয়দপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ওই প্রশিক্ষণে উদ্বোধন করেন প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা।

এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুর মোহাম্মদ।

১০ দিনের এই প্রশিক্ষণে সৈয়দপুরের বাঁশ- বেত পণ্য প্রস্তুতকারী, কুমার ও নাপিতসহ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর ৩০ জন সদস্য অংশ নিচ্ছেন।

প্রশিক্ষণে মাস্টার ট্রেইনার রয়েছেন সমাজসেবা অধিদপ্তরের ঢাকা সদর কার্যালয়ের সমাজ সেবা অফিসার মো. আমিরুল আলম ও দিনাজপুরে হাকিমপুরের উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ রানা।

এছাড়াও বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ দিবেন সৈয়দপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী সংগঠনের নেতা ও অভিজ্ঞজনেরা। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এ প্রশিক্ষণ।

আগামী ২৫ জুন সমাপণী অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রশিক্ষণের পরিসমাপ্তি ঘটবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সৈয়দপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুর মোহাম্মদ জানান, সরকারের লক্ষ্য হলো প্রান্তিক জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করা। প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি, উন্নয়ন এবং আধুনিক কর্মপদ্ধতির সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নই এই প্রশিক্ষণের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা স্ব স্ব পেশাকে আরও লাভজনক ও টেকসই করতে সক্ষম হবেন।

তিনি আরো জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা নতুন জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন, যা তাদের আত্মনির্ভরশীলতা বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নে সহায়ক হবে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর