বিজ্ঞপ্তি ::
কাল ৩ জুন (মঙ্গলবার) সিলেট আসছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি (সদরে জমিয়ত) জননেতা শায়খুল হাদীস উবায়দুল্লাহ ফারুক।
গত ২৬ এপ্রিল অনুষ্ঠিত জমিয়তের জাতীয় কাউন্সিলে মুফাক্কিরে ইসলাম উবায়দুল্লাহ ফারুক সভাপতি নির্বাচিত হওয়ার পর মঙ্গলবার সিলেটে এই প্রথম আগমন করবেন।
সিলেট আগমন উপলক্ষে জমিয়তে উলামায় ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখা বিশাল গণসংবর্ধনার আয়োজন করে।
মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী জানান, সকাল ১১:৪০ এর ফ্লাইটে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দর অবতরণ করবেন সদরে জমিয়ত মাওলানা উবায়দুল্লাহ ফারুক। এরপর ভিআইপি লাউঞ্জে তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানাবেন সিলেটের জমিয়তের দায়িত্বশীলরা।
তিনি আরও জানান, মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে সিলেট কোর্টপয়েন্টে সদরে জমিয়ত উবায়দুল্লাহ ফারুক সিলেটবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন, বক্তব্য শেষে সার্কিট হাউজে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন উবায়দুল্লাহ ফারুক।
উল্লেখ্য যে, জননেতা উবায়দুল্লাহ ফারুক দেশের খ্যাতিমান একজন বিদগ্ধ হাদীস বিশারদ ও ইতিহাসবীদ, বিজ্ঞ রাজনীতিবিদ। তিনি সিলেটের পর তার নির্বাচনী এলাকা কানাইঘাট-জকিগঞ্জের একাধিক প্রোগ্রামে অংশগ্রহণ করবেন বলে নিশ্চিত করেছেন জমিয়ত নেতা আব্দুল মালিক চৌধুরী।