1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা কয়রায় মাস ব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের দাওয়াতী সমাবেশ নারী-শিশুদের কল্যাণ ও অধিকার নিশ্চিতে কাজ করার প্রত্যয় এমপি বিলকিস ইসলাম’র  কয়রায় ৩৮ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক নেপালের বন্যা: সীমান্ত বিহীন জলবায়ু সংকট কপিলমুনিতে কবরস্থানের জায়গা দখল করে ইমারত নির্মাণ, প্রতিবাদে মানববন্ধন আজ শুভ জন্মাষ্টমী বাস চলাচলে বৈষম্য দুর করতে নীলফামারী মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের ৭ দিনের আল্টিমেটাম কয়রায় ৪রশতাধিক অসহায় পরিবারের মাঝে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংকি বিতরণ কয়রায় সিএনআরএসের উপজেলা পর্যায়ে প্রকল্প শেয়ারিং কর্মশালা

কিশোরগঞ্জে মোখছেদুল মোমিনের নৌকার পক্ষে গণসংযোগ

  • প্রকাশিত : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১১০ বার পঠিত
soyedpur-11.10.23-275

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::


সংসদ নির্বাচন উপলক্ষে দেশে বিএনপি জামাতের নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা রাজপথে মোকাবেলার প্রত্যয়ে দেশের উন্নয়ন ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামি নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে জনগনের দ্বারে দ্বারে যাচ্ছেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন। তিনি সংগঠনের নেতাকর্মীদের নিয়ে নীলফামারী -৪ আসনের সৈয়দপুর-কিশোরগঞ্জ উপজেলার প্রতিটি এলাকা চষে বেড়াচ্ছেন। এরই ধারাবাহিকতায় গতকাল ১১ অক্টোবর সারাদিনই কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া, গাড়াগ্রাম, রনচন্ডি, বাহাগুলিসহ বিভিন্ন ইউনিয়নের পাড়া মহল্লায় গণসংযোগ করেছেন। এসময় সারাদেশের মতো সৈয়দপুর ও কিশোরগঞ্জে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানাচ্ছেন তিনি।

বর্তমান সরকারের আমলে বাস্তবায়ন হওয়া বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরে আগামি নির্বাচনে আবারও নৌকায় ভোট দেওয়ার জন্য জনগনের কাছে আহবান জানাচ্ছেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিনসহ জনসংযোগে থাকা অন্যান্য নেতৃবৃন্দ।

গণসংযোগকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বাবু,উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, আওয়ামী লীগ নেতা কৃষিবিদ আব্দুল মবিন সরকার, প্রভাষক হাফিজুল হক নান্নু, মোখলেছুর রহমান মিন্টু, শেখ মাসুম, স্বপন প্রামাণিক, ফেরদৌস করিম কাজল, রাফিজুল ইসলাম, যুবলীগ নেতা সুমন আরিফুর আনোয়ার, কৃষক লীগ নেতা শাহাবুল হক উজ্জল, মৎস্যজীবি লীগ নেতা সোহেল হক সরকার প্রমুখ।

জানতে চাইলে সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন বলেন, আগামি সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি জামাতসহ উন্নয়নের বিপক্ষে অবস্থান নেওয়া দলগুলো গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা নির্বাচনকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। তাই তাদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে জনগনকে ঐক্যবদ্ধ করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা বদ্ধ পরিকর।

তিনি বলেন, তারা যদি আন্দোলনের নামে জনগনের জানমালের ক্ষতির চেস্টা করে তাহলে জনগনকে সাথে নিয়ে তাদের নৈরাজ্য রাজপথেই মোকাবেলা করা হবে। একই সাথে আগামি নির্বাচনে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান সকলের প্রতি।

উল্লেখ্য নীলফামারী- ৪ আসনে নৌকার প্রার্থীতা নিশ্চিত করতে এবং দেশের উন্নয়নে সরকারের সকল কর্মকাণ্ড জনগনের কাছে তুলে ধরতে সৈয়দপুর ও কিশোরগঞ্জের প্রত্যেকটি এলাকা চষে বেড়াচ্ছেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন।

মতবিনিময় সভা, খুলি বৈঠকসহ আয়োজন করছেন নানা কর্মসূচি। আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে করছেন মতবিনিময়। এছাড়া বর্তমান সরকারের আমলে দেশের দৃশ্যমান মেগা প্রকল্পসহ সবধরনের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে লিফলেটও বিতরণ করা হচ্ছে গোটা নির্বাচনী এলাকায়।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর