1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন সৈয়দপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেল আশাশুনির ৭৫৫ জন নিম্নআয়ের মানুষ সৈয়দপুরে উৎসবের আমেজে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাইকগাছায় পানির তোড়ে নির্মানাধীন রাস্তা ভেঙ্গে লোকালয়ে লোনা পানি, ভোগান্তিতে এলাকাবাসী খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত সরকার ক্রস-বর্ডার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কাজ করছে -শিক্ষা মন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনব্যাপী কর্মসূচি

কেশবপুরে শ্রীকৃষ্ণের আর্বিভাব তিথি পালিত

  • প্রকাশিত : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৮ বার পঠিত
কেশবপুরে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে জন্মাষ্টমীতে শোভাযাত্রা

এস আর সাঈদ, (কেশবপুর) যশোর:: 

কেশবপুর পৌরসভা ও সদর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের আয়োজনে সনাতন ধর্মের যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণের আর্বিভাব তিথি শুভ জন্মাষ্টমী-২০২৩ উপলক্ষে বুধবার সকালে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন, মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শহরের কালীতলা মন্দির প্রাঙ্গনে কেশবপুর সদর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার মুখার্জীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাধব বর্মণের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান, থানার অফিসার ইনচার্জ মফিজুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার সাহা, যুগ্ম-সাধারণ সম্পাদক গৌতম রায় প্রমুখ।

অপরদিকে ত্রিমোহিনী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজিত কুন্ডুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সঞ্জয় পালের সঞ্চালনায়, সাগরদাঁড়ী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ দেবনাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকান্ত বিশ^াস বাবুর সঞ্চালনায়, মজিদপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি কার্ত্তিক রায়ের সভাপতিত্বে, বিদ্যানন্দকাটি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি নন্দ দুলাল বসুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নারায়ন সরকারে সঞ্চালনায়, মঙ্গলকোট ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশ^নাথ হালদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশুতোষ হালদারের সঞ্চালনায়, পাঁজিয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌতম সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাপস কুন্ডুর সঞ্চালনায়, সুফলাকাটি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদত্ত বিশ^াসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মানবেন্দ্র বিশ^াসের সঞ্চালনায়, গৌরীঘোনা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি হরেন্দ্র নাথ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পরিতোষ গাঙ্গুলীর সঞ্চালনায়, সাতবাড়িয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি কার্ত্তিক আড্যের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সম্ভু দেবনাথের সঞ্চালনায় এবং হাসানপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি লক্ষণ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপংকর দাসের সঞ্চালনায় উৎসবমুখর পরিবেশে ভগবান শ্রীকৃষ্ণের আর্বিভাব তিথি শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর