1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে উৎসবের আমেজে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাইকগাছায় পানির তোড়ে নির্মানাধীন রাস্তা ভেঙ্গে লোকালয়ে লোনা পানি, ভোগান্তিতে এলাকাবাসী খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত সরকার ক্রস-বর্ডার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কাজ করছে -শিক্ষা মন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনব্যাপী কর্মসূচি শার্শায় ২ শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্মহত্যা! সাবেক স্ত্রীকে ভিডিও কলে রেখে মালয়েশিয়া প্রবাসী ক্রেন চালকের আত্মহত্যা শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে নিতে চান প্রধানমন্ত্রী: কুয়েটের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় শিক্ষামন্ত্রী মাদক চোরাচালান বন্ধে মাদকদ্রব্য অধিদপ্তরকে ঢেলে সাজানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদক চোরাচালান বন্ধে মাদকদ্রব্য অধিদপ্তরকে ঢেলে সাজানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশিত : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৮ বার পঠিত
17420
দীপ্ত নিউজ,অনলাইন ডেস্ক:


মাদক কারবার ও চোরাচালান বন্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে ঢেলে সাজানো হচ্ছে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, মাদক চোরাকারবারিরা আধুনিক অস্ত্রে সজ্জিত থাকলেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের হাতে কোনো অস্ত্র ছিল না। এখন তাদের অত্যাধুনিক অস্ত্র, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সুবিধা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিলেটে ‘সীমান্ত স্কুল অব সার্ভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

মাদকদ্রব্য সংক্রান্ত মামলার জট প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা খুব আধুনিক আইন নিয়ে এসেছি। এসব মামলা সম্ভবত পুরনো আইনে করা। সেই আইনে ট্রাইব্যুনালের ব্যবস্থা ছিল না। এখতিয়ারসম্পন্ন আদালতে মামলার সংখ্যা অনেক বেশি ছিল।

তিনি বলেন, ঢাকায় প্রায় ৮০ হাজার মাদকদ্রব্যের মামলা আছে। কক্সবাজারে ২০ হাজার, চট্টগ্রামে প্রায় ৩০ হাজার। অন্যান্য শহরেও রয়েছে। আমাদের জনবল পর্যাপ্ত ছিল না। তদন্ত করার মতো সক্ষমতাও ছিল না।

মামলা নিষ্পত্তির ক্ষেত্রে অবকাঠামোগত ঘাটতির কথা তুলে ধরে তিনি বলেন, ট্রাইব্যুনালের কোনো বিধান ছিল না। দু-একটি জেলা ছাড়া ল্যাবরেটরিরও কোনো সংস্থান ছিল না।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে শক্তিশালী করার উদ্যোগের কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আইনের মাধ্যমে খুব শক্তিশালী অধিদপ্তর করা হয়েছে। সাইবার স্পেসে মাদকদ্রব্যের বেচাকেনাসহ অন্যান্য কর্মকাণ্ড যাতে শনাক্ত, উদ্ধার ও মামলা করা যায়, সে জন্য প্রত্যেক জেলায় মালখানা ও হাজতখানার ব্যবস্থা করা হয়েছে। ডগ স্কোয়াড চালু করা হবে, সেটিও আইনে রাখা হয়েছে।

অধিদপ্তরের সক্ষমতা বাড়াতে নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, মাদক চোরাকারবারিরা আধুনিক অস্ত্রে সজ্জিত থাকে। অন্যদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের কোনো হাতিয়ার ছিল না। এখন অত্যাধুনিক অস্ত্রের ব্যবস্থা করা হয়েছে এবং তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরো বলেন, মাদক চোরাচালান, অপব্যবহার ও ব্যবসাসহ বিভিন্ন অপরাধ চিহ্নিত করে ক্ষেত্রমতো সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনবল বৃদ্ধি ও বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানো হচ্ছে। মালখানা, হাজতখানা, ট্রাইব্যুনাল, অস্ত্র, ডগ স্কোয়াডের পাশাপাশি ড্রোনও থাকবে। সীমান্ত এলাকায় বিজিবি তাদের সহযোগিতা করবে। এসব ব্যবস্থার মাধ্যমে দ্রুত এসব অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। তখন বিচারিক প্রক্রিয়াও সহজ হবে এবং অপরাধীদের সাজা দেওয়া সম্ভব হবে।

মামলার আধিক্যের কারণে অপরাধীরা সুযোগ পাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই। আইনি ব্যবস্থার পাশাপাশি আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে। পর্যায়ক্রমে জনবল ও প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা বাহিনী ও অধিদপ্তরকে দেওয়া হবে। তখন আশা করি সবকিছু নিয়ন্ত্রণে আসবে।

মব বা গণপিটুনির ঘটনা নিয়ে সরকারের অবস্থান জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, মবের বিষয়টি সাধারণ আইনের মধ্যেই আছে। এর জন্য আলাদা কোনো আইন প্রয়োজন নেই।

তাছাড়া আমরা খুব সজাগ ও সচেতন আছি। বাংলাদেশে মবের যে অপসংস্কৃতি সৃষ্টি হয়েছিল, সেটাকে আমরা শক্তভাবে মোকাবেলা করব, ইনশাআল্লাহ।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, মব বা দলবদ্ধভাবে আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনায় বিদ্যমান আইনেই ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। এ জন্য নতুন করে আলাদা কোনো আইন করার প্রয়োজন নেই বলে তিনি মনে করেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর