1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সৈয়দপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনের অজগার সাপ লোকালয়ে উদ্ধারের পর গহীনে বনেই অবমুক্ত কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ সৈয়দপুরে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ায় ভবন পরিত্যক্ত ঘোষনা, সীলগালা কয়রায় ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষন শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা

কোটা সুবিধা পাবে কি তাহলে রাজাকারের নাতিপুতিরা? প্রধানমন্ত্রীর প্রশ্ন

  • প্রকাশিত : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৫৮ বার পঠিত
pm-9555

দীপ্ত নিউজ ডেস্ক::


কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারীদের দাবির বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তারা দাবি করছেন মুক্তিযোদ্ধাদের নাতিরা কোটা সুবিধা পেতে পারবেন না। আমার প্রশ্ন হচ্ছে-তাহলে কি রাজাকারের নাতিপুতিরা চাকরির ক্ষেত্রে কোটা সুবিধা পাবে?

সাম্প্রতিক চীন সফর নিয়ে রোববার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। গণভবনে সিনিয়র সাংবাদিকদের চীন সফর নিয়ে ব্রিফ করেন তিনি।

সেখানে প্রশ্নোত্তর পর্বে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার অধিকার তাদের কে দিয়েছে? তারা আন্দোলন করছে। আদালতে গেছেন। আবার আমার সিদ্ধান্তের কথাও বলছেন। আমি এ বিষয়ে বলব-বিষয়টি যেহেতু আদালতে গেছে। আদালতের নির্দেশনা তো আমাদের মানতেই হবে। তারা না মানতে চাইলে আন্দোলন করুক। তবে আমি পরিস্কার করে বলছি, আন্দোলনের নামে কোনো সহিংসতা বরদাশত করব না। কেউ উস্কানি দিচ্ছে কিনা সেটিও দেখা হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, কোটার সুবিধা তো মুক্তিযোদ্ধা পরিবারই গ্রহণ করবে। নাকি রাজাকার পরিবার গ্রহণ করবে?

তিনি বলেন, তারা বলে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা অযোগ্য বলে কোটার সুবিধা নিয়ে চাকরি পায়। আমি বলব মুক্তিযোদ্ধারা কিন্তু সব সময়ই বিজয়ী। মুক্তিযোদ্ধারা একাত্তরে কিন্তু তাদের পরাজিত করেছিল।

কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, সমাধান কোর্টেই করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর