1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন সৈয়দপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেল আশাশুনির ৭৫৫ জন নিম্নআয়ের মানুষ সৈয়দপুরে উৎসবের আমেজে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাইকগাছায় পানির তোড়ে নির্মানাধীন রাস্তা ভেঙ্গে লোকালয়ে লোনা পানি, ভোগান্তিতে এলাকাবাসী খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত সরকার ক্রস-বর্ডার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কাজ করছে -শিক্ষা মন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনব্যাপী কর্মসূচি

খুলনায় ঈদের প্রধান জামাত সার্কিট হাউজে সকাল আটটায়

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ১২২ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক::

পবিত্র ঈদ-উল-আযহা যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা আজ (বৃহস্পতিবার) সকালে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, খুলনায় ঈদ-উল-আযহার প্রধান জামাত সকাল আটটায় সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূলে থাকলে সকাল আটটায় টাউন জামে মসজিদে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল সাড়ে সাতটায় খুলনা জেলা মডেল মসজিদে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরদের তত্ত্বাবধানে ঈদের জামাতের আয়োজন করা হবে।

জেলার সকল অনুমোদিত পশুর হাটে প্রাণিসম্পদ দপ্তরের মেডিকেল টিম থাকবে। নগরীর পশুর হাট, বিপনী-বিতানসহ মার্কেট এলাকার নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী তৎপর থাকবে।

সভায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক এম এনাম আহমেদ জানান, জেলায় কোরবানির পশুর চামড়া সংরক্ষণে লবণের চাহিদা পাঁচশত ৯৫ মেট্রিকটন। জেলায় বর্তমানে তিন হাজার সাতশত ৪৩ মেট্রিকটন লবণ মজুদ রয়েছে। সুতরাং চামড়া সংরক্ষণে লবণের কোন সংকট নেই।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, বাস-লঞ্চ পরিবহন মালিক সমিতির প্রতিনিধি, ইমাম পরিষদের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর