1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভুল রিপোর্টে ভ্যানচালকের জীবন বিপন্ন: ডুমুরিয়ায় ‘ফাতেমা ক্লিনিকে’ ৫০ হাজার টাকা জরিমানা তালায় ১কোটি ২২লক্ষ টাকা ব্যয়ে প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ! কয়রায় বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে কর্মশালা ডুমুরিয়ায় সাউন্ড বক্সে নকল পাখির ডাকে অবাধে চলছে অতিথি পাখি শিকার, বিপন্ন জীববৈচিত্র্য সৈয়দপুর থানা পরিদর্শন করলেন নীলফামারী জেলা পুলিশ সুপার সুন্দরবনে বনদস্যুদের ‘রসদ নেটওয়ার্ক, কয়রায় খাদ্য সামগ্রীসহ আটক ২ কয়রায় সিএসএ ও গ্যাপ বিষয়ে প্রশিক্ষণ পাইকগাছায় পুলিশের অভিযানে চিহ্নিত মাদক কারবারিসহ আটক – ১২ খুলনায় দুর্বৃত্তদের গুলিতে আহত ২ কে আর.আর মা:বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে খবর প্রকাশে দৌড়-ঝাঁপ শুরু!

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে আহত ২

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৭১ বার পঠিত
khulna-১৭৯৭৬
  • খুলনা ব্যুরো ::

খুলনার আড়ংঘাটায় দুর্বৃত্তদের গুলিতে দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে আড়ংঘাটা বাজারসংলগ্ন বুড়ির বাড়ি এলাকার পশ্চিমপাড়া কেন্দ্রীয় মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- আড়ংঘাটা এলাকার সোলায়মান শেখ (৫৫) ও মো. খালেক (৬৫)। তাদের শরীরে গুলির পাশাপাশি একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোলায়মান শেখ পেশায় একজন ঘের ব্যবসায়ী এবং মো. খালেক একজন ভ্যানচালক। তারা দুজন ভ্যানে করে নিজ বাসার সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে সোলায়মান শেখের ডান পায়ের গোড়ালিতে এবং খালেকের বাম হাতে গুলি লাগে। এছাড়া দুজনের শরীরেই একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সোলায়মান শেখের গলা থেকেও প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলে জানা গেছে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে হাসপাতালের ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। তবে কী কারণে কারা তাদের ওপর হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আড়ংঘাটা থানা পুলিশের ওসি তদন্ত মো. মনিরুল ইসলাম বলেন, রাত সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তরা সোলায়মান শেখকে লক্ষ্য করে গুলি করে। এ সময়ে তার পায়ে, হাতে ও ঘাড়ে গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর