1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভুল রিপোর্টে ভ্যানচালকের জীবন বিপন্ন: ডুমুরিয়ায় ‘ফাতেমা ক্লিনিকে’ ৫০ হাজার টাকা জরিমানা তালায় ১কোটি ২২লক্ষ টাকা ব্যয়ে প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ! কয়রায় বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে কর্মশালা ডুমুরিয়ায় সাউন্ড বক্সে নকল পাখির ডাকে অবাধে চলছে অতিথি পাখি শিকার, বিপন্ন জীববৈচিত্র্য সৈয়দপুর থানা পরিদর্শন করলেন নীলফামারী জেলা পুলিশ সুপার সুন্দরবনে বনদস্যুদের ‘রসদ নেটওয়ার্ক, কয়রায় খাদ্য সামগ্রীসহ আটক ২ কয়রায় সিএসএ ও গ্যাপ বিষয়ে প্রশিক্ষণ পাইকগাছায় পুলিশের অভিযানে চিহ্নিত মাদক কারবারিসহ আটক – ১২ খুলনায় দুর্বৃত্তদের গুলিতে আহত ২ কে আর.আর মা:বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে খবর প্রকাশে দৌড়-ঝাঁপ শুরু!

সুন্দরবনে বনদস্যুদের ‘রসদ নেটওয়ার্ক, কয়রায় খাদ্য সামগ্রীসহ আটক ২

  • প্রকাশিত : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২৮ বার পঠিত
koyra-17979
কয়রায় বনদস্যুদের দুই সহযোগী আটক।
  • কয়রা (খুলনা) প্রতিনিধি ::

সুন্দরবনের গহিন অরণ্যে সক্রিয় বনদস্যু বাহিনীগুলোর কাছে খাবার, পানি ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌছে দেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে কোস্ট গার্ড।

এ সময় তাদের কাছ থেকে চাল, সয়াবিন তেল, সিগারেট, পানির জার, ওষুধ, মুঠোফোনসহ ১৯ ধরনের মালামাল জব্দ করা হয়েছে।

বনদস্যুদের রসদ সরবরাহের অভিযোগে এ আটকের ঘটনায় সুন্দরবনসংলগ্ন লোকালয়ে দস্যুদের সহযোগী নেটওয়ার্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে খুলনার কয়রা উপজেলার দক্ষিন বেদকাশী ইউনিয়নের ছোট আংটিহারা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে আটক দুজনকে কয়রা থানায় হস্তান্তর করে কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা ।

আটক ব্যক্তিরা হলেন ছোট আংটিহারা গ্রামের মো. রুহুল কুদ্দুস শেখের ছেলে মো. ফরিদুজ্জামান (৩১) এবং ঘড়িলাল মোল্লাপাড়া গ্রামের মো. দাউদ আলী গাজীর ছেলে মো. রিপন হোসেন (২৪)। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে কয়রা থানায় আয়োজিত প্রেস ব্রিফিংএ এসব তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম।

সংবাদ সম্মেলনে তিনি জানান, সুন্দরবনের বনদস্যু বাহিনীর সঙ্গে লোকালয়ের কিছু ব্যক্তির যোগাযোগ ও সহযোগিতার অভিযোগ রয়েছে। এসব ব্যক্তি বনদস্যুদের কাছে খাবার, পানি ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিয়ে আসছেন বলে তথ্য পাওয়া গেছে। এরই ধারাবাহিকতায় কোস্ট গার্ডের একটি দল মঙ্গলবার বিকেলে ছোট আংটিহারা এলাকায় অভিযান চালায়। এ সময় বনদস্যুদের জন্য খাবার ও পানি পরিবহনের অভিযোগে ফরিদুজ্জামান ও রিপন হোসেনকে হাতেনাতে আটক করা হয়।

অভিযানে জব্দ করা মালামালের মধ্যে রয়েছে দুই বস্তায় ৫০ কেজি চাল, ৪৮টি বনদস্যুদের স্লিপ, ২৪টি ম্যাচ, ৩৬ লিটার সয়াবিন তেল, আড়াই লিটার কেরোসিন, এক লিটার সরিষার তেল, চার প্যাকেট মশার কয়েল, ৮০ প্যাকেট সিগারেট, আটটি পানির জার, একটি পুরোনো রিয়েলমি স্মার্টফোন ও একটি আইটেল বাটন ফোন। এ ছাড়া বিস্কুট, ওষুধ, লিপজেল, মসলা, কেটলি, গেঞ্জি ও গামছাসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী জব্দ করা হয়েছে।

সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের পাশাপাশি তাদের রসদ সরবরাহের উৎস বন্ধ করাও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ, লোকালয় থেকে খাবার ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ অব্যাহত থাকলে বনের ভেতরে দস্যুদের অবস্থান ও তৎপরতা চালিয়ে যাওয়া সহজ হতে পারে।

কয়রা থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম বলেন, আটক দুজনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর