1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন সৈয়দপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেল আশাশুনির ৭৫৫ জন নিম্নআয়ের মানুষ সৈয়দপুরে উৎসবের আমেজে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাইকগাছায় পানির তোড়ে নির্মানাধীন রাস্তা ভেঙ্গে লোকালয়ে লোনা পানি, ভোগান্তিতে এলাকাবাসী খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত সরকার ক্রস-বর্ডার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কাজ করছে -শিক্ষা মন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনব্যাপী কর্মসূচি

খুলনায় যখন যেখানে ঈদুল আজহার জামাত

  • প্রকাশিত : বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ৯৩ বার পঠিত

খুলনা প্রতিনিধি:

খুলনায় পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত বৃহস্পতিবার (২৯ জুন) সকাল ৮টায় সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে খুলনা টাউন জামে মসজিদে সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। উক্ত জামাতে ইমামতি করবেন টাউন জামে মসজিদের খতিব মাওলানা মোহম্মদ সালেহ। এছাড়া টাউন জামে মসজিদে সকাল ৯টায় দ্বিতীয় জামাত এবং সকাল ১০টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে।

খুলনা সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মশিউজ্জামান বলেন, ঈদের জামাতের সকল প্রস্তুতি গ্রহণ সম্পন্ন হয়েছে। আজ বুধবার সকালে সার্কিট হাউজ ময়দানে সামিয়ানা লাগানোর কাজ চলছিল। তবে বৃষ্টি হওয়ায় আপাতত কাজ বন্ধ রয়েছে। এমন আবহাওয়া থাকলে ঈদের প্রধান জামাত টাউন জামে মসজিদের সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এছাড়া নগরীর মসজিদগুলোতে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ঠ সূত্র জানায়, খুলনা সার্কিট হাউজ ও টাউন জামে মসজিদ ছাড়াও নগরীর ৩১ টি ওয়ার্ডে ও জেলার ৯টি উপজেলায় পৃথক ঈদ জামাত অনুষ্ঠিত হবে। নগরীর খুলনা আলিয়া মাদরাসা মডেল মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়।

খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত বায়তুন নূর মসজিদে সকাল সোয়া ৮টা ও সোয়া ৯টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে। খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামে মসজিদে সকাল সোয়া ৭ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া সরকারি বিএল কলেজ জামে মসজিদে সকাল ৭টায় জামাত অনুষ্ঠিত হবে। নিরালা তাবলীগ মসজিদ ও হরিণটানা আল আকসা মসজিদে সকাল ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। রায়পাড়া মসজিদে মিনায় সকাল ৭টা ৪৫ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া শিরোমনি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত সকাল ৮টায়। শিরোমনি বাজার জামে মসজিদে দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথমটি সকাল সাড়ে ৭টায় ও দ্বিতীয়টি সকাল সাড়ে ৮টায়। গিলাতলা গাজীপাড়া ঈদগাহ, গিলাতলা মোল্লাপাড়া ঈদগাহ, গিলাতলা শেখপাড়া জামে মসজিদ, গিলাতলা বায়তুল আকসা জামে মসজিদ, শিরোমনি মধ্যপাড়া দিঘীরপাড় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া খুলনা সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ও ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে নগরীর ৩১টি ওয়ার্ডে ও জেলার ৯টি উপজেলায় পৃথক পৃথক সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর