1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তালায় গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ, নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা মুন্সীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত নিজের দেওয়া ভোটের একটি অংশ মেনে অন্য অংশ অস্বীকার করা যায় না—- মিয়া গোলাম পরওয়ার পাইকগাছায় পাটের বাম্পার ফলন ও দামে খুশী চাষীরা, সুদিন ধরে রাখতে চাই সুষ্টু ব্যবস্থাপনা আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান : এনডিটিভি খুলনায় ব্যাংকের ডিজিটাল সার্ভিস বাংলা কিউআর সম্পর্কে ক্যাম্পেইন অনুষ্ঠিত খুলনায় ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু বাংলাদেশে আস্তানা গড়তে চায় আল-কায়েদা মন্ত্রিসভায় রদবদল: এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি জলাবদ্ধতায় ডুমুরিয়ার খর্নিয়ার ডোমরা বিলের বিস্তীর্ণ ফসলের ক্ষেত ও মৎস্য ঘের

গজারিয়া ভ্রাম্যমাণ অভিযানের অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • প্রকাশিত : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৬০ বার পঠিত
munsigang-10418
  • মুন্সীগঞ্জ প্রতিনিধি ::

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা ভ্রাম্যমাণ অভিযানে ভবেরচর বাজারে সরকারি জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়।

গজারিয়া উপজেলার ভবেরচর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

এই অভিযানে প্রায় ৭ টি অবৈধ দোকান ও স্থাপনা ভেকু দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূমি মো: মামুন শরীফ এর নেতৃত্বে অভিযানে অংশ নেয় বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী এবং ভূমি অফিস সংশ্লিষ্টরা।

ভবেরচর বাজারে দুইটি দলীয় অফিসে মধ্যে আওয়ামীলীগের অফিস ভেকু দিয়ে গুরিয়ে দেওয়া হয় এবং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াসউদ্দিন এর অনেক রিকোয়েস্টের বিএনপির অফিস আগামী দুইদিন সময়ের মধ্যে সরিয়ে নেওয়া হবে।

এছাড়া বাজারের সরকারি জায়গায় দখল করে অবৈধ স্থাপনা বসিয়ে ব্যবসা করে আসছে তাদেরকেও নিজ দায়িত্বে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ প্রধান করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) মামুন শরীফ বলেন, মুন্সীগঞ্জের গজারিয়ায় যেখানেই অবৈধ স্থাপনা দেখতে পাচ্ছি সেখানেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর ধারাবাহিকতায় এ আজকে ভবেরচর বাজারে ইউনিয়ন ভূমি অফিসের জায়গা রক্ষার্থে অভিযান চালানো হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর