আবু তালহা তোফায়েল ::
গোয়াইনঘাটের পূর্ণানগর নিবাসী, শালিশি ব্যক্তিত্ব মুজিবুর রহমান এর ছেলে সাহেল আহমদ (২০) দূর্বৃত্তের আঘাতে ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি ওইন্না ইলাইহিরাজিউন।
মঙ্গলবার (১৮ মার্চ) ভোর ৫টার দিকে উপজেলার রাধানগর বাজার সংলগ্ন এলাকা এ ঘটনা ঘটে।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গোয়াইনঘাট কলেজ ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সদস্য গোলাম কুদ্দুস কামরুল।
তিনি বলেন, আমি সাহেলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি ও শোকাহত পরিবারকে সমবেদনা জানাই।
তিনি জানান, আমাদের গ্রামের সালিশি ব্যাক্তিত্ব মুজিবুর রহমান এর ছেলে, অত্যন্ত ভদ্র একটা ছেলে৷ আমি তার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচারের দাবি জানাচ্ছি।