1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা কয়রায় মাস ব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের দাওয়াতী সমাবেশ নারী-শিশুদের কল্যাণ ও অধিকার নিশ্চিতে কাজ করার প্রত্যয় এমপি বিলকিস ইসলাম’র  কয়রায় ৩৮ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক নেপালের বন্যা: সীমান্ত বিহীন জলবায়ু সংকট কপিলমুনিতে কবরস্থানের জায়গা দখল করে ইমারত নির্মাণ, প্রতিবাদে মানববন্ধন আজ শুভ জন্মাষ্টমী বাস চলাচলে বৈষম্য দুর করতে নীলফামারী মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের ৭ দিনের আল্টিমেটাম কয়রায় ৪রশতাধিক অসহায় পরিবারের মাঝে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংকি বিতরণ কয়রায় সিএনআরএসের উপজেলা পর্যায়ে প্রকল্প শেয়ারিং কর্মশালা

গোয়াইনঘাটে গ্রাম পুলিশের মৃত্যুতে শোক সভা

  • প্রকাশিত : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৮০ বার পঠিত
goainghat-13342

বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন গোয়াইনঘাট উপজেলা শাখার আইন ও শালিস বিষয়ক সম্পাদক এবং সিলেটের গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুরা ইউনিয়ন পরিষদের দফাদার মঈন উদ্দীনের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন গোয়াইনঘাট উপজেলা শাখার আয়োজনে এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি আব্দুর রবের সভাপতিত্বে ও সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ আলমের পরিচালনায় শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন গোয়াইনঘাট উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ।

goainghat-13343

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন গোয়াইনঘাট উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন, অবসরপ্রাপ্ত দফাদার আব্দুস শুক্কুরসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যরা।

শোকসভা শেষে গ্রাম পুলিশ মঈন উদ্দীনের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর