- নিজস্ব প্রতিবেদক::
তীব্র সংকটের মুখে দীর্ঘদিন পর অবশেষে খুলনার পাইকগাছা’র ৫০ শয্যা হাসপাতালে এক সাথে ৮জন চিকিৎসক যোগদান করেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবর রহমান বৃহস্পতিবার (১৯ ফ্রেব্রুয়ারি) সকালে আনুষ্ঠানিক ভাবে যোগদানকৃত ৮ চিকিৎসক’কে বরণ করে নেন।
নবাগত চিকিৎসকরা হলেন, সহকারি সার্জন ডাঃ মোঃ তানভীর আহমেদ, ডাঃ নয়ন কুমার সরকার, ডাঃ অর্ণব ঘোষ, ডাঃ প্রান্ত সরদার, ডাঃ মোঃ আবু জাফর, ডাঃ ইমরান হোসেন ও সহকারী ডেন্টাল সার্জন ডাঃ আখি দাশ।
এ সময় আরোও উপস্থিত ছিলেন, হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট গাইনী বিশেষজ্ঞ ডাঃ সুজন কুমার সরকার, আরএমও ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রণ ডাঃ শাকিলা আফরোজসহ কর্মকর্তা-কর্মচারিরা।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুর রহমান বলেন, দীর্ঘ দিন চরম ডাক্তার সংকটের মুখে একসাথে ৮ জন ডাক্তারের যোগদান ইতিবাচক ভূমিকা রাখবে। এতে খানিকটা হলেও ডাক্তার সংকট কাটবে। আরোও বেশি সংখ্যক মানুষ চিকিৎসা সেবা পাবেন বলেও জানান তিনি।
প্রসঙ্গত, দীর্ঘ দিন যাবৎ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে চিকিৎসাসেবা মারাতœকভাবে বিঘিœত হচ্ছিল। ইতোপূর্বে জনবল চেয়ে উর্দ্ধতন কতৃপক্ষকে জানানো হলেও কতৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিচ্ছিলনা।