1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সম্মেলন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মজিবুর সভাপতি, হুমায়ুন সম্পাদক নির্বাচিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের দায়িত্ব গ্রহণ, আগামীতে ঐক্যবদ্ধ থাকার ডাক পাইকগাছার দলিল লেখকসহ সীমানা পিলার প্রতারক চক্রের ৪ সদস্য সীমানা পিলারসহ তালায় গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত ডুমুরিয়ার চুকনগর চেস ক্লাব ৬ষ্ঠ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা রেটিং টুর্ণামেন্ট উদ্বোধন সৈয়দপুরে বালু ও রং মিশ্রিত সাড়ে ৭ শত কেজি কীটনাশক উদ্ধার : ব্যবসায়ীর অর্থদণ্ড দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন

চলতি এপ্রিলে ঘর্ণিঝড়-বন্যার পূর্বাভাস

  • প্রকাশিত : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ৮২ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক::

চলতি এপ্রিল মাসে একটি ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া দেশের উত্তর–পূর্বাঞ্চলে আকস্মিক বন্যা হওয়ারও সম্ভাবনা রয়েছে।

রোববার (২ এপ্রিল) বিকেলে আবহাওয়া অধিদফতরের এপ্রিল মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, এপ্রিলে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হবে। এই মাসে দেশে তিন থেকে পাঁচ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের এবং এক থেকে দুই দিন তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, এপ্রিলে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপের সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এছাড়া চলতি মাসেই দুই থেকে তিনটি মৃদু ও মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, মাসের মাঝামাঝি সময়ের আগে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা কম। মাঝামাঝির পর ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে।

ওমর ফারুক আরও বলেন, কয়েক দিন তাপমাত্রা বাড়বে। শুধু সিলেট অঞ্চলে কিছু বৃষ্টি হতে পারে। এরপর ১০ থেকে ১১ এপ্রিলে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর