1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
তালায় শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, অভিযুক্ত জাকির পালাতক! ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে তালার সাংবাদিক টিপুর কন্যা ফারহানা সুলতানা চাঁদাবাজি ও শ্রমিক নির্যাতনের অভিযোগে সৈয়দপুরে পরিবহন শ্রমিকদের মানববন্ধন সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির গুলি, পালাল দুই ভারতীয় চোরাকারবারি কয়রায় বিষযুক্ত ১৫০ কেজি চিংড়ি মাছ সহ নৌকা জব্দ সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ড ম্যাচে যাকে এগিয়ে রাখছে সুপারকম্পিউটার সেমিফাইনালের চার দলই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন রেফারিং নিয়ে হতাশ হলেও আর্জেন্টিনা ফেভার পাচ্ছে বলে মনে করেন না সুইস কোচ তৃতীয় দফায় ইরানে রাতভর মার্কিন হামলা মধ্যপ্রাচ্যের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের একের পর এক হামলা

চাঁদাবাজি ও শ্রমিক নির্যাতনের অভিযোগে সৈয়দপুরে পরিবহন শ্রমিকদের মানববন্ধন

  • প্রকাশিত : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ২৭ বার পঠিত
saedpur-17006
  • সৈয়দপুর (নীলফমারী) প্রতিনিধি:

নীলফামারী জেলার পরিবহন খাতে অনুমোদনহীন শ্রমিক সংগঠনের নামে উপ-কমিটি গঠন, অবৈধ চাঁদাবাজি এবং শ্রমিক নির্যাতনের অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন নীলফামারী জেলা বাস ও মিনিবাসের সাধারণ শ্রমিকরা।

সমাবেশে চাঁদাবাজি ও শ্রমিক নির্যাতনের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে জেলার সকল শ্রমিকসহ সৈয়দপুরবাসীকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে ঘোষণা দিয়েছেন বক্তারা। এমনকি দাবি আদায়ে পরিবহন ধর্মঘটে যাওয়ারও হুঁশিয়ারি দেন তারা।

রবিবার (১২ জুলাই) বেলা ১১টায় নীলফামারী জেলা বাস-ট্রাক-মিনিবাস শ্রমিক ইউনিয়ন (রেজি নং-২২০) এর আয়োজনে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলার পরিবহন শ্রমিক, সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নীলফামারী জেলা বাস-মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি নং-৩৪৪৬)-এর নামে জেলার বিভিন্ন বাস কাউন্টার, স্ট্যান্ড ও রুটে জোরপূর্বক চাঁদা আদায় করা হচ্ছে। একই সঙ্গে অনুমোদন ছাড়াই বিভিন্ন উপজেলায় উপ-কমিটি গঠন করে শ্রমিকদের মধ্যে বিভেদ সৃষ্টি করা হচ্ছে। তাদের এসব অনিয়মের প্রতিবাদ করলে সাধারণ শ্রমিকদের মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটছে বলে দাবি করেন তারা।

বক্তারা বলেন, এসব অভিযোগের বিষয়ে এর আগে একাধিকবার শ্রম পরিচালক, রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়নসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগও দেওয়া হয়। সর্বশেষ গত ৩০ মার্চ, ১৭ মে ও ৭ জুলাই পৃথকভাবে অভিযোগ পত্র দেওয়া হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

বক্তারা বলেন, গত ৫ জুলাই নীলফামারী জেলার জলঢাকা উপজেলায় জোরপূর্বক চাঁদা আদায়কে কেন্দ্র করে সাময়িকভাবে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে উপজেলা প্রশাসন, মালিক ও শ্রমিক সংগঠনের যৌথ বৈঠকের পর পরিস্থিতি স্বাভাবিক হয়। বৈঠকে অবৈধভাবে চাঁদা আদায় না করার নির্দেশনা দেওয়া হলেও পরবর্তীতে তা অমান্য করে পুনরায় একই কার্যক্রম চালানোর অভিযোগ ওঠে।

এছাড়া সৈয়দপুরের একটি বাস কাউন্টারকে কেন্দ্র করে শ্রমিকদের মারধর ও নির্যাতনের ঘটনাও তুলে ধরেন তারা।

মানববন্ধন থেকে আগামি ৪৮ ঘন্টার মধ্যে জড়িতদের বিরুদ্ধে আনীত অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। অন্যথায় জেলাব্যাপী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।

এবিষয়ে নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, একটি পক্ষ অবৈধভাবে উপ-কমিটি গঠন করে বিভিন্ন এলাকায় শ্রমিকদের কাছে জোরপূর্বক চাঁদা আদায়ের প্রতিবাদ করলে তারা প্রতিবাদকারী শ্রমিকদের ওপর হামলা ও নির্যাতন করছে।

তারা বলেন, এসব বিষয়ে যদি দ্রুত প্রশাসনিক ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে জেলার পরিবহন সেক্টরে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হতে পারে।

এদিকে ঘন্টাব্যাপি চলা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের ফলে রংপুর দিনাজপুর মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর