1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শেষ হলো শ্যামলী সিমেন্ট শিটের ৪ দিনব্যাপী ব্যবসায়ী সন্মেলন কয়রায় দুর্যোগের আগাম কার্যক্রমে অ্যাকশন ম্যাট্রিক্স প্রণয়নে পরামর্শ সভা পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক ! নিরাপত্তার চাদরে ঢাকা পুরো সুন্দরবন নির্বিঘ্নে যাত্রা শুরু করেছে পুণ্যার্থীরা পাইকগাছা পৌরসভার ১১ কোটি ৩৩ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ ডুমুরিয়া প্রেসক্লাব নির্বাচন, সভাপতি কাজী আব্দুল্লাহ ও শেখ মাহতাব হোসেন সম্পাদক রাতের আগুনে পুড়লো দোকানের মালামাল পথে বসার শঙ্কায় কাটকাটার ব্যবসায়ী পাইকগাছার কড়ুলিয়া নদীর উপর সেতুর নির্মাণ কাজ থমকে গেছে এ্যাপ্রোচের জমির অধিগ্রহন জটিলতায় রাত পোহালে ডুমুরিয়া প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন চুকনগরে দু’দিন ব্যাপি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাইকগাছা পৌরসভার ১১ কোটি ৩৩ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ

  • প্রকাশিত : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৪৬ বার পঠিত
paikgacha-১৮০০৫
  • শেখ নাদীর শাহ্  ::

খুলনার পাইকগাছা পৌর এলাকায় প্রায় ১১ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে উপকূলীয় শহর জলবায়ু সহিষ্ণু (সিটিসিআরপি) উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযান হয়েছে। এতে নির্মাণ সামগ্রীর নমুনা সংগ্রহ ও পরিমাপে ঘাটতির তথ্য উঠে আসলেও বন্ধ হয়নি অসংগতিপূর্ণ কার্যক্রম।

প্যাকেজ প্রকল্পের আওতায় ৮ টি কাজের মধ্যে ইতোমধ্যে ৭ টি রাস্তার কাজ সম্পন্ন হয়েছে, অপরটি চলমান রয়েছে। প্রকল্পের শুরুতেই নানা অব্যবস্থাপনা, সঠিক তদারকিসহ কাজের গুণগত মান নিয়ে নানা অসংগতির অভিযোগ ছিল। যার প্রেক্ষিতে ইতোমধ্যে দূর্নীতি দমন কমিশনের একটি টিম সরেজমিন অনুসন্ধান করেছেন।

তথ্যানুসন্ধানে জানাযায়, উপকূলীয় শহর জলবায়ু সহিষ্ণু (সিটিসিআরপি) কনস্ট্রাকশন অফ নোজ রোড প্রকল্পের আওতায় ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ২’শ টাকা ব্যয়ে পাইকগাছা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ৮ টি সড়কের উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে, কার্পেটিং, আরসিসি, ইউনি ব্লক, গাইড ওয়াল ও ড্রেন নির্মাণ। প্যাকেজের উন্নয়ন কাজগুলি করছে ঝিনাইদহের নিশিত বসুর ঠিকাদারি প্রতিষ্ঠান।

প্রকল্পের আওতায় পৌরসভার ৮ নং ওয়ার্ডের পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতি হতে পুরাতন খাদ্য গুদাম পর্যন্ত ৭১০ মিটার রাস্তা কার্পেটিং করা হয়েছে। ৯ নং ওয়ার্ডের শিববাটী বটতলা হতে লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্র পর্যন্ত ২১’শ মিটার রাস্তা কার্পেটিং। ৫ নং ওয়ার্ডের কলেজ শিক্ষক শহিদুল ইসলামের বাড়ি হতে ৩ নং ওয়ার্ডের বরকতের পুকুর ও চৌকিদার বাড়ি সংলগ্ন সড়ক আরসিসি করণ। ৪ নং ওয়ার্ডের খালেক কাঁসারীর বাড়ি হতে ওয়াপদা পর্যন্ত সড়ক আরসিসিকরণ। ১ নং ওয়ার্ডের মোক্তার মেম্বারের বাড়ি হতে কলেজ শিক্ষক আজিজুর রহমান মনুর বাড়ি এবং আবুল দপ্তরীর বাড়ি সংলগ্ন সড়ক আরসিসিকরণ। ২ নং ওয়ার্ডের বায়তুল ফালাহ জামে মসজিদ হতে ইউনুসের বাড়ি পর্যন্ত ইউনি ব্লক সড়ক নির্মাণ। ২ নং ওয়ার্ডের করিম শেখের বাড়ি হতে অহেদ কাউন্সিলরের মৎস্য ঘের পর্যন্ত ইউনি ব্লক সড়ক নির্মাণ। ৪ নং ওয়ার্ডের পুরাতন পরিবহন স্ট্যান্ড হতে রিক্সের মোড় হয়ে ওয়াপদা এবং শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়ক আরসিসিকরণ এবং ড্রেনের স্লাব স্থাপন। প্রকল্পের সকল উন্নয়ন কাজ চলতি ২০২৬ সালের ৩০ অক্টোবরের মধ্যে শেষ করার কথা থাকলেও নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে পারেনি সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান।

অভিযোগ রয়েছে, প্রকল্পের শেষ হওয়া ৭টি ও চলমান উন্নয়ন কাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের উপকরণ সামগ্রী ব্যবহার করা হয়েছে। ইউনি ব্লক ও কার্পেটিং এর কাজে নিম্নমানের খোঁয়া ব্যবহারের বিষয়টি স্থানীয়দের প্রশ্নবিদ্ধ করেছে। এছাড়া বিটুমিন, কার্পেটিং ও আরসিসি লেয়ার, সড়কের দৈর্ঘ্য- প্রস্থ’র পরিমাপেও ঘাটতির অভিযোগ ছিল। গাইড ওয়াল হেলে পড়াসহ সঠিক লেবেলে ড্রেনের স্লাব স্থাপন না করার বিষয়টিও দৃশ্যমান।

অভিযোগের প্রেক্ষিতে ইতোমধ্যে প্রকল্পের একটি কাজের অনিয়মের অনুসন্ধান করেছেন দুর্নীতি দমন কমিশনের একটি টিম। প্রকল্পে কাজের মাঝামাঝি সময়ে শিববাটী ব্রীজের নীচ হতে লোনাপানি কেন্দ্র পর্যন্ত কার্পেটিংয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠায় দুদক দূনীতির এ চিত্র অনুসন্ধানে মাঠে নামে।

যদিও তাদের চিহ্নিত ত্রুটি সমূহ পরে ঠিক করা হয়েছে বলে দাবি পৌরসভার প্রকৌশলীদের। ধারণা করা হচ্ছে, জনপ্রতিনিধি না থাকায় সুষ্টু তদারকির অভাবে উন্নয়ন কাজে অনিয়মের সুযোগ তৈরি হয়েছে।

এ প্রসঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা আমিনুর রহমান বলেন, সঠিক নিয়মেই কাজ হয়েছে। আপনাদের যা খুশি তাই লেখেন।

পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার বলেন, এ প্রকল্পে অফিসিয়ালি আমাদের কোন সংশ্লিষ্টতা নেই। এর সব দায় দায়িত্ব প্রকৌশল বিভাগ এবং প্রকল্প সংশ্লিষ্টদের।

কিছু কিছু ক্ষেত্রে নিম্নমানের উপকরণ ব্যবহার করার কথা স্বীকার করে অতিরিক্ত দায়িত্বে থাকা নির্বাহী প্রকৌশলী নূর আহমদ বলেন ঠিকাদারি প্রতিষ্ঠান কে চিঠি দিয়ে নিম্নমানের উপকরণ সরিয়ে ভালো মানের উপকরণ নিশ্চিত করা হয়েছে। এছাড়া যেসব জায়গায় ছোটখাটো ত্রুটি ছিল সেগুলো ও ঠিক করা হয়েছে বলে দাবি তার।

 

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর