1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তালার ঘোষনগরে স্বামীর মৃত্যুতে বিধবা স্ত্রীর সরাসরি নামপত্তন করে বসতভিটার জমিবিক্রি! গভীর রাতে ধ্বসে পড়ল পাইকগাছা চৌকি আদালতের জরাজীর্ণ ভবনের ছাদ কয়রায় ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন সৈয়দপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেল আশাশুনির ৭৫৫ জন নিম্নআয়ের মানুষ সৈয়দপুরে উৎসবের আমেজে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাইকগাছায় পানির তোড়ে নির্মানাধীন রাস্তা ভেঙ্গে লোকালয়ে লোনা পানি, ভোগান্তিতে এলাকাবাসী খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

ছাদ বাগানে মালটার চাষে সফল ডুমুরিয়ার সাংবাদিক মাহতাব হোসেন

  • প্রকাশিত : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ২৭৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, (ডুমুরিয়া) খুলনা::

খুলনার ডুমুরিয়ায় বাড়ির ছাদে পুষ্টি বাগান গড়ে এলাকায় সাড়া ফেলেছেন সাংবাদিক শেখ মাহতাব হোসেন। তিনি ছাদে টবে, ড্রামে, ফলের প্লাস্টিকের বাক্সে ও ইটের হালকা দেওয়ালের মাঝে অর্ধশত প্রজাতির মালটা, আমড়া, আম, কাগজি লেবু, পেয়ারা, চুইঝাল, সিডলেস লেবু, আদা, ডালিম, তীন ফলসহ বিভিন্ন প্রজাতির ফলের সৌখিন বাগান গড়ে তুলেছেন। বাগানে উৎপাদিত এসব ফল নিজ পরিবারের চাহিদা মিটিয়ে প্রতিবেশীদের মধ্যে বিতরন করেন তিনি। তবে আগামীতে চাহিদা মিটিয়ে অতিরিক্ত ফল বাজারে বিক্রির আশা করা হচ্ছে।

জানা যায়, শেখ মাহতাব হোসেন খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের টিপনা নতুন রাস্তা বাজারের বাসিন্দা। তিনি এই উপজেলার ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক। কাজ করেন, ডেইলি অবজারভার, ভোরের কাগজ, দৈনিক জন্মভূমি ও অনলাইন দৈনিক দীপ্ত নিউজ২৪.কম এ। সাংবাদিকতার পাশাপাশি কাজের ফাঁকে নিজ বাড়ির ছাদে বিভিন্ন প্রজাতির ফুল, ফল, শাক, সবজি, মসলা ও ফলের বাগান গড়ে তুলেছেন।

এছাড়াও ব্যাপক পরিমানে মাছের চাষ করেছেন তিনি। রয়েছে রয়েছে ঘেরের আইলে আম, মালটা, কমলা, ড্রাগন, পেয়ারা, আমড়া এবং টমেটো, বারোমাসি শিম, লাউসহ বিভিন্ন প্রজাতির সব্জি। কোনো প্রকার রাসায়নিক সার ব্যবহার না করে জৈব পদ্ধতিতে নিরাপদ ভাবে চাষাবাদ করেন তিনি।

শেখ মাহতাব হোসেন বলেন, আমি বেশ কয়েকবছর যাবত ছাদবাগান করেছি। আমি সারাবছরই বিভিন্ন ধরনের ফুল, ফল ও শাক-সবজির চাষ করেছি। সাংবাদিকতার পাশাপাশি এই বাগানটি গড়ে তুলেছি। ছাদে উন্নত জাতের আম, মালটা, কমলা, ড্রাগন, পেয়ারা, আমড়া, ড্রাগন ফল সুইজার আদা, এবং সবজির মধ্যে টমেটো, বারোমাসি ,শিম, মিষ্টি লাউ, বেগুন, টমেটো, পেঁপে, আমড়া, মরিচ ও অ্যালোভেরা, ঝিঙা, মরিচ, বারোমাসি মরিচ, করলা, ডাটা, সহ বিভিন্ন শাক-সবজি, ফুল-ফল রোপণ করে চাষ করছি।

তিনি আরো বলেন, ছাদ বাগানে উৎপাদিত ফুল-ফল ও শাক-সবজি একদিকে যেমন নিজের পরিবারের নিরাপদ খাদ্য ও পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি অন্যদেরকে ছাদ বাগান করতে উৎসাহিত করছি।

আরেক ছাদবাগানি আব্দুল লতিফ বলেন, আমি শেখ মাহতাব হোসেনের দেখাদেখিতে আগ্রহী হয়ে ছাদে বাগান করেছি। আমি ছাড়াও আরো অনেকে তাদের ছাদে বাগান করতে ইচ্ছা প্রকাশ করেছেন।

ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কর্মকর্ত মোঃ ইনসাদ ইবনে আমিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মোঃ ওয়ালিদ হোসেন ও আরাফাত জামিল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, মিতা পাল ইতোমধ্যে তার ছাদবাগান পরিদর্শন করেছেন।

ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার মোঃ ইনসাদ ইবনে আমিন বলেন, শহরের মতো গ্রামেও দালান তৈরী হচ্ছে। ফলে কমে যাচ্ছে চাষাবাদের জমির পরিমান। বাড়ির মালিকরা ছাদে বাগান করে বিভিন্ন ধরনের ফল, ফুল ও শাক-সবজি চাষ করে নিজেদের চাহিদা পূরণের চেষ্টা করছেন। বাড়ির ছাদে বাগান করায় ছাদের উপযুক্ত ব্যবহারের পাশাপাশি পারিবারিক পুষ্টি চাহিদা মিটবে ও বাড়তি আয়ের পথ সৃষ্টি হবে বলেও জানান তিনি।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর