1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সৈয়দপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনের অজগার সাপ লোকালয়ে উদ্ধারের পর গহীনে বনেই অবমুক্ত কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ সৈয়দপুরে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ায় ভবন পরিত্যক্ত ঘোষনা, সীলগালা কয়রায় ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষন শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা

কপিলমুনিতে বিদ্যুৎস্পৃষ্টে তুশকাঠ মিল শ্রমিকের মৃত্যু

  • প্রকাশিত : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ১১৬৪ বার পঠিত
paikgacha-9627

নিজস্ব প্রতিবেদকঃঃ

পাইকগাছার কপিলমুনিতে তুশকাঠের কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে নূর ইসলাম সরদার (৩৫) নামে এক মিস্ত্রীর মৃত্যু হয়েছে। সে উপজেলার হরিঢালীর মো: হানেফ সরদারের ছেলে। সকাল সাড়ে ১০ টার দিকে কপিলমুনি সদরের ভদ্র অটো রাইস মিল ও তুশকাঠ কারখানায় ঘটনাটি ঘটে।

অন্যান্য কর্মচারীররা বেলা ১১ টার দিকে তাকে কারখানা অভ্যন্তর থেকে উদ্ধার করে প্রথমে স্থানীয় আজমল ডাক্তার ও পরে কপিলমুনি হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে স্থানীয় কপিলমুনি ফাঁড়ির এসআই শাহজুল ইসলাম হাসপাতালে পৌছে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। এরিপোর্ট লেখা পর্যন্ত তার মৃতদেহ হাসপাতালেই রয়েছে।

স্থানীয় ফাঁড়ির পুলিশ ও মিল কর্তৃপক্ষ জানায়, নূর ইসলাম প্রতিদিনের ন্যায় সকাল ৯ টার দিকে ভদ্র তুশ কাঠ মিলে পৌছে নিয়ম মাফিক সুইচ অন করে কাজ শুরু করেন। পরে সকাল সাড়ে ১০ টার দিকে মিলের মূহুরী কাঠ মিলে পৌছে তাকে পড়ে থাকতে দেখে অন্যান্যদের সহযোগীতায় উদ্ধার করে। প্রথমে আজমল ডাক্তারের ক্লিনিক ও পরে কপিলমুনি হাসপাতালে নেয়।
হাসপাতালের কর্তব্যরত ডাক্তার মাহাবুবুর রহমান বলেন, হাসপাতালে নেওয়ার পূর্বেই তার মৃত্যু হয়।

এদিকে মৃত নূর ইসলামের ইয়াছিন (৩) ও রহিমা আক্তার নামে (৯) বছরের দু’টি সন্তান রয়েছে। সংসারের একমাত্র উপার্জনক্ষম পিতাকে হারিয়ে তাদের পাশাপাশি তার স্বজনরা রীতিমত দিশেহারা হয়ে পড়েছে। তাকে হারিয়ে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর