1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা অধিবাস অধিকারীর মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার কয়রায় জিঙ্ক সমৃদ্ধি বিরি ১০২ ধানের মাঠ দিবস পালন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি: সিসিটিভির সরঞ্জাম উদ্ধার, আটক-৩ ডুমুরিয়ায় এসিআই’র সূর্যমুখী বীজ হাইসান ৩৬’র মাঠ দিবস

জুলাই-আগস্টের হত্যাকান্ডে কেউ ছাড় পাবেনা : নিহত ও আহতদের পরিবারের পাশে থাকবে ছাত্রদল- সভাপতি রাকিব

  • প্রকাশিত : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪১ বার পঠিত
saidpur-chattrodol-10194

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর ::


বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র- জনতার গণআন্দোলনে জুলাই থেকে আগস্ট পর্যন্ত স্বৈরাচারী হাসিনা সরকারের সময় প্রতিটি হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

ফ্যাসিস্ট কায়দায় ভবিষ্যতে কেউ যাতে হত্যাকান্ড চালাতে না পারে সেজন্য ছাত্রদল সতর্ক রয়েছে।

তিনি বলেছেন, শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমসহ বৈষম্যবিরোধী গণআন্দোলন চলাকালে আবু সাঈদ,মুগ্ধ, ওয়াসিমসহ সকল শহীদের কারণে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তাদের অবদান দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মনে রাখতে হবে তাদের কারণে স্বৈরাচারী সরকারের পতণ হয়েছে।

তারা বলেন, দেশে যেন আর কখনো ফ্যাসিবাদ কায়েম না হয়, কোন স্বৈরাচার যেন আর ক্ষমতায় অধিষ্ঠিত না হতে পারে এবং দেশের কেউ যেন বৈষম্যের শিকার না হয়, সেদিকটা খেয়াল রাখতে হবে। দেশকে অস্থিতিশীল করতে এখনও বিভিন্ন ষড়যন্ত্র চলছে। সেইসব ষড়যন্ত্র প্রতিহত করতে সকলকে সজাগ থাকতে হবে। ছাত্রদল শহীদদের চেতনা হৃদয়ে ধারণ করে পথ চলবে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রংপুর থেকে ঢাকা ফেরার পথে সৈয়দপুর হাতিখানা কবরস্থানে ঢাকায় ছাত্র জনতার গণআন্দোলন চলাকালে স্বৈরাচারী আওয়ামী সরকারের পেটোয়া বাহিনীর গুলিতে নিহত সাজ্জাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শহীদ আবু সাঈদসহ সারাদেশের সকল শহীদ ও আহতদের পরিবারের খোঁজখবর আমরা নিচ্ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সর্বাত্মকভাবে শহীদ ও আহতদের পরিবারের পাশে রয়েছে। তাদের তালিকা করে ডাটাবেইজের আওতায় এনে বর্তমানে এবং আগামীতে কীভাবে তাদের পরিবারের সদস্যদের জন্য কাজ করা যায় তার একটি যোগসূত্র স্থাপনে ছাত্রদল ভূমিকা পালন করছে।

তারা বলেন, আমরা প্রতিটি শহীদ পরিবারের সঙ্গে কথা বলে সেইসব পরিবারের সদস্যদের চাকুরি প্রদানসহ অন্য কোন কর্মসংস্থানের ব্যবস্থা যায় কিনা সে বিষয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করবে বিএনপি। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে স্বৈরাচারী হাসিনা সরকার ক্ষমতায় টিকে থাকতে যেভাবে গণহত্যাযজ্ঞ চালিয়েছে, সেসব হত্যাকান্ডের অতি দ্রুত বিচারের দাবি জানান। একইসাথে গত ১৫ বছরের প্রতিটি হত্যাকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্তসহ জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে,’ বলেন তিনি।

এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারকে সকল শহীদকে জাতীয় মর্যাদা দেওয়াসহ শহীদদের পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করার আহবান জানান ছাত্রদল সভাপতি।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন, জেলা ছাত্রদল সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, সহ সভাপতি ইমরান আনসারী, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম রাব্বি, যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন আরাফাত, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান জয়, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক কামরান উদ্দিন প্রমুখ।

এর আগে, দুপুরে শহীদ আবু সাঈদের গ্রামের বাড়িতে আসেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।সেখানে বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের কবর জিয়ারত শেষে নিহতের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন ও সমবেদনা জানান ছাত্রদল নেতারা। তারা আহতদের পরিবারের সাথেও দেখা করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর