1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় সড়কে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা তালায় জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব’র পাইকগাছার কপোতাক্ষে নিখোঁজ শ্রমিক দীপঙ্করের মরদেহ ১৯ ঘন্টা পর উদ্ধার আওয়ামী লীগের সাবেক এমপি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা আনোয়ার ইব্রাহিমের আসুন আমরা সবাই মিলে দেশের জন্য কিছু করার চিন্তা করি-প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে যত খেলা দেখবেন বেলজিয়ামকে রুখে দিয়ে টেবিলের শীর্ষে ইরান স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল লড়াকু কেপ ভার্দে

টঙ্গীবাড়ী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি মোজাফফর, সম্পাদক রনি শেখ

  • প্রকাশিত : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৮২ বার পঠিত
munsigang-10593

মুন্সীগঞ্জ প্রতিনিধি::


টঙ্গীবাড়ী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪ টায় টঙ্গীবাড়ী প্রেসক্লাব এর নিজেস্ব ভবনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় দৈনিক মানবকন্ঠ পত্রিকার টঙ্গীবাড়ী প্রতিনিধি মো: মোজাফফর হোসেন কে সভাপতি ও দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি মো: রনি শেখ কে সাধারণ সম্পাদক করে আগামী ২ বছরের জন্য ৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি দৈনিক রুপবানী পত্রিকার কাজী আকরাম মিলন ,কোষাধ্যক্ষ দৈনিক খোলা কাগজ পত্রিকার আপন সরদার, দপ্তর সম্পাদক দৈনিক সবুজ নিশান পত্রিকার সিহাদ দেওয়ান ও কার্যকরী সদস্য দৈনিক আমার সংবাদ পত্রিকার খান আবু বকর সিদ্দীক ও দৈনিক রুদ্র বার্তা পত্রিকার টঙ্গীবাড়ী উপজেলা প্রতিনিধি জেসমিন সুইটি।

টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট ব.ম শামীম এর সভাপতিত্বে ও দৈনিক ইনকিলাব পত্রিকার টঙ্গীবাড়ী প্রতিনিধি মো: রনি শেখ এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শহিদ-ই-হাসান তুহিন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ খোকা, এন টিভির মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি মঈনুদ্দিন সুমন, মাইটিভি’র সাংবাদিক শেখ মো:রতন, গ্লোবাল টিভির হাসান জুয়েল, নাগরিক টিভির জুয়েল রানা, যমুনা টিভির আরাফাত রায়হান সাকিব, লাখোকন্ঠ পত্রিকার কান্ত দাস,রজত রেখা পত্রিকার চিফ রিপোর্টার নাজির হোসেন, দৈনিক বাংলার সময় পত্রিকার রাসেল শেখ, দৈনিক ভোরের খবর পত্রিকার বাবু হাওলাদার, দৈনিক মাতৃভূমির খবর পত্রিকার মো: আনিসুর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর