ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি::
ডুমুরিয়া থানা মসজিদের ইমাম ও খতিব মাও: মুফতি জয়নাল আবেদীন শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাসায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী ছেলে-মেয়েসহ বহু আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। এদিন আসরবাদ সাজিয়াড়া শামসুল উলুম মাদ্রাসার ময়দানে তার জানাজা সম্পন্ন হয়।
তার জানাজায় ইমামতি করেন, তার ছেলে হাফেজ মাওলানা মুফতি হাবীবুল্লাহ। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সাজিয়াড়া শামছুল উলুম মাদ্রাসার মোহতামিম, হযরত মাওলানা মোস্তাক আহমেদ, মুফতি আব্দুল কাইয়ুম জমাদার, হাফেজ মাওলানা মুফতি ইলিয়াস বিন একুব এসময় উপস্থিত ছিলেন দৈনিক প্রবর্তন পত্রিকার সম্পাদক মোস্তফা সরোয়ারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
জানাজা শেষে তার শ্বশুর মাওলানা ইয়াকুব আলীর কবরের পাশে তার দাফন সম্পন্ন করা হয়।