1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিলের অর্থ দিলেন বিলকিস ইসলাম এমপি সুন্দরবনের ভয়ংকর হয়ে উঠছে জাহাঙ্গীর রাজেন বাহিনীর সদস্যরা খুলনায় ‘গ্রেনেড বাবু’র বাড়িতে যৌথবাহিনীর অভিযানে আটক ১ মণিরামপুরের ঝাঁপা ইউনিয়নে চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে মফিজুর রহমান মফিজ খুমেবি’র প্রকল্প পরিচালক ডাঃ আবু জাফরকে পাইকগাছায় শুভেচ্ছা রোমাঞ্চকর ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারাল দক্ষিণ কোরিয়া প্রথম ম্যাচেই ২০ বছরের দ্রুততম গোলের রেকর্ড ৩ লাল কার্ডের ম্যাচ জিতে বিশ্বকাপ শুরু মেক্সিকোর শিক্ষার্থীদের উদ্ভাবনী শিক্ষায় দীক্ষিত হতে হবে …. এমপি আবুল কালাম আজাদ খুলনায় দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী নিহত

ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৫৭

  • প্রকাশিত : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ৯১ বার পঠিত
dengu-12

দীপ্ত নিউজ ডেস্ক::

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৭৫৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৯২ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬৫ জন। একইসঙ্গে এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯০২৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪৫৬৮ জন। অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪৪৫৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৬১ হাজার ৪৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৩ হাজার ৪৫৪ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ২৮ হাজার ১৯ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫২ হাজার ১৫৪ জন। ঢাকায় ২৮ হাজার ৬৫২ এবং ঢাকার বাইরে ২৩ হাজার ৫০২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৯৩ জনের মৃত্যু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর