1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অনলাইনে যেভাবে দেখবেন ফুটবল বিশ্বকাপের খেলা অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন খুলনায় সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকান্ড মিরকাদিম পৌর প্রশাসক আন্তঃমাধ্যমিক বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ সম্পন্ন কয়রায় ব্যাতিক্রমী মধু মেলা! শার্শায় চাঁদা না পেয়ে বিএনপি কর্মীকে হাতুড়ী পেটা! পাইকগাছা টাউন মা:বিদ্যালয়ে খাদ্য সচেতনতামূলক কর্মসূচী অনুষ্ঠিত আগামী ইউপি নির্বাচন: মণিরামপুরের দূর্বাডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে নাজমুল হক টিটোর জনপ্রিয়তায বাড়ছে অধিগ্রহণের টাকা না দিয়েই কপিলমুনিতে সওজের স্থাপনা উচ্ছেদ কয়রায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ২৬ বার পঠিত
tareque-rahman-16729
  • ক্রীড়া ডেস্ক ::

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয় করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১১ জুন) রাজধানীর মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে বৃষ্টি আইনে ৫ উইকেটে হারায় টাইগাররা। এর ফলে এক ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট দল। এর আগে একই মাঠে অনুষ্ঠিত প্রথম ম্যাচে বৃষ্টি আইনে ৮৬ রানের জয় পেয়েছিল বাংলাদেশ।

প্রধানমন্ত্রী তারেক রহমান আশাবাদ ব্যক্ত করেন, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সাফল্যের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে।

প্রধানমন্ত্রী বলেন, দলগত ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস বজায় রেখে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্ব ক্রিকেটে আরও বড় সাফল্য অর্জন করবে। এ অর্জনের জন্য তিনি খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান তিনি।

বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। বৃষ্টি নামার আগে ৪২ ওভারে ১৮৭ রান তুলে সফরকারীরা। এরপর ওভার কমে বৃষ্টি আইনে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৯২ রান। তবে ব্যাটারদের দলগত পারফরম্যান্সে সেই লক্ষ্য টপকে ৫ উইকেটে ম্যাচ জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর