1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মিশিগানে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ও নতুন কমিটি গঠনে সংবাদ সম্মেলন মিথ্যা নারী কেলেংকারীর নিউজের প্রতিবাদে ডুমুরিয়ায় সংবাদ সম্মেলন রেলওয়ে কারখানার উৎপাদন সক্ষমতা ৩ গুণ বাড়ানো হবে—সৈয়দপুরে ডিজি আফজাল হোসেন সৈয়দপুরে আল-সামস্ হোটেলের মালিক সালাহউদ্দিনের ইন্তেকাল রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ কপিলমুনিতে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত মুন্সীগঞ্জের গজারিয়ায় অগ্নিকান্ডে ১৩টি রুম ভষ্মীভূত! সাতক্ষীরায় গহনা ছিনতাইকালে নারীর মাথা ও কপাল ইট দিয়ে থেতলে হত্যা পাকিস্তানে ফিরলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি, ফের যাচ্ছে রাশিয়া পাইকগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বাল্যবিবাহ পন্ড, ভূয়া কাজী ও বরকে জরিমানা

তালায় কেক কেটে কালের কণ্ঠ’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • প্রকাশিত : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ৭৭ বার পঠিত
tala-10726

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি ::


“সংস্কারে স্বপ্নের আগামী” এই অঙ্গীকারে সাতক্ষীরার তালায় কেক কেটে পালিত হয়েছে দেশের অন্যতম শীর্ষ দৈনিক কালের কণ্ঠ’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ।

শুক্রবার বিকেলে তালা প্রেসক্লাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক কালের কণ্ঠের তালা উপজেলা প্রতিনিধি মোঃ রোকনুজ্জামান টিপুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,তালা উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখানে, তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ,যুবনেতা ফারুক হোসেন জোয়াদ্দার, বিএমএসএস তালা উপজেলা শাখার সভাপতি নব কুমার দে, মাখফুর রহমান,প্রমুখ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,সার্জেন্ট আব্দুর রহিম (অবঃ), সাংবাদিক আরিফুল হক বুলু, মোঃ আরিজুল হক ,মোঃ আলমগীর হোেসন,মীর ইমরান মাহমুদ,আতাউর রহমান, সদর ইউনিয়নের যুবদলের যুগ্ম আহবায়ক কামাল হোসেনসহ তালায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভায় বক্তরা বলেন,জাতিকে ‘আংশিক নয় পুরো সত্য’ জানানোর অঙ্গীকার নিয়ে ২০১০ সালের ১০ জানুয়ারি দৈনিক কালের কণ্ঠের পথচলা শুরু হয়েছিল,পাঠকের আস্থা ও ভালোবাসায় আজও অব্যাহত রয়েছে,আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করেন তারা।

আলোচনাসভা শেষে ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাঁটা হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর